1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিশ্ব নন্দিত ক্রিকেটার সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় মাগুরায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর

বিশ্ব নন্দিত ক্রিকেটার সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় মাগুরায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

মোঃ সাইফুল্লাহ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৩১১ বার

“বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান” বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের উপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে। এ উপলক্ষে ২৮ অক্টোবর ২০২০ বুধবার সন্ধ্যায় সাকিবের জন্মস্থান মাগুরা জেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

২০১৯ সালের ২৮ অক্টোবর তার জীবনে বয়ে গেছে কালবৈশাখী ঝড়। তিনি জুয়াড়ির প্রস্তাব গোপন করায় আইসিসি কর্তৃক ১ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন । ২৯ অক্টোবর বৃহস্পতিবার শেষ হচ্ছে সাকিবের শাস্তির মেয়াদ । এর পর ব্যাট-বল হাতে মাঠে নামতে কোনো বাধা থাকবে না সাকিবের ।

সাকিবের এ মুক্ত হওয়ার খবরে তার নিজ জেলায় ২৮ অক্টোবর বুধবার সন্ধ্যায় শহরের রাস্তায় নাচ গান গেয়ে আনন্দ-উল্লাস করেছে তার ভক্তরা। পাশাপাশি ভক্তরা শহরের মানুষকে মিষ্টিমুখ করিয়েছে ।

সাকিবের বাবা মাশরুর রেজা কুটিল বলেন, এতদিন সাকিব বাংলাদেশ দলের বাইরে ছিল ।আগামীকাল বৃহস্পতি তার শাস্তির মেয়াদ শেষ হচ্ছে। আজ সাকিব ভক্তরা খুব খুশি। এ খুশিতে সবাই আনন্দ-উল্লাস করছে । আমি সাকিব ভক্তদেও মিষ্টি মুখ করিয়েছি। সবাই সাকিবের জন্য দোয়া করবেন সে জন্য আগামী দিন গুলোতে সুন্দর ভাবে খেলতে পারে ।

মাগুরার সন্তান সাকিব আল হাসান কে আবার ব্যাট-বল হাতে দেখা যাবে দেশের জন্য লড়তে। সে খুশিতে মাগুরাতে চলছে খুশির জোয়ার।আপনারা সবাই বিশেষ করে দোয়া করবেন ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net