1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সবার জন্য স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের দাবীতে মোংলায় ডিবিএম’র মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ কোটি টাকার সরকারি জায়গা দখলমুক্ত হাটহাজারীতে রাঙ্গাবালীতে পানির নিচে মুগডাল  নোয়াখালীর কবিরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১,গুরুতর আহত ৩  ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে ঈদগাঁওয়ে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত FAF মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন  ডলু নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন, ইউএনও’র কাছে স্মারকলিপি নবীনগরে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত নোয়াখালীতে বজ্রপাতে এক শিশুসহ ৩ জনের মৃত্যু  কালিগঞ্জের খাজাবাড়িয়ায় চলাচ‌লের রাস্তা নি‌য়ে বিরোধে দা ও কোদালের কোপে নারীসহ ৩ জন রক্তাক্ত জখম

সবার জন্য স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের দাবীতে মোংলায় ডিবিএম’র মানববন্ধন

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ২৯৪ বার

সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত, খাদ্য ও পু্ষ্টি নিরাপত্তা এবং কর্মসংস্থানের দাবীতে গণতান্ত্রিক বাজেট আন্দোলন ডিবিএম’র আয়োজনে মোংলার মিঠেখালি বাজারে ২৭ অক্টোবর মঙ্গলবার সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকালে মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাজেট আন্দোলন বাগেরহাট জেলা কমিটির সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ। সমাবেশে বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক সুজন মোংলার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শেখ নজরুল ইসলাম, নাগরিক নেতা নাজমুল হক, ডিবিএম’র মাহারুফ বিল্লাহ, কবি সাইফুল্লাহ শেখ, শিক্ষক নেতা ইমরান হোসেন খান, ক্রীড়া সংগঠক পরাগ মনি রাজু, শ্রমিক নেতা আব্দুল করিম প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন দরিদ্র মেহনতি মানুষ নিয়মিতই রাষ্ট্রকে কর দিচ্ছে কিন্তু করের টাকার যথাযথ ব্যবহার না হওয়ার কারনে তারা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। করোনাকালে এটা স্পষ্ট হয়েছে যে, তথাকথিত উন্নয়নের ঢেউ দরিদ্র শ্রমজীবি মানুষের দুয়ারে পৌছায় নাই। দেশের প্রায় ৫০% মানুষ সামান্য দুতিন মাসও আর্থিকভাবে টিকে থাকার সামর্থ অর্জন করতে পারে নাই। সরকার মাত্র ৫০ লাখ পরিবারকে ২৫০০ টাকা করে দেবার চেষ্টা করেছে তাও সবার ঘরে সে টাকা পৌছায় নাই।

সমাবেশে বক্তারা আরো বলেন করোনা কালে এটা স্পষ্ট হয়েছে যে, স্বাস্থ্যখাতটি দুর্নীতিগ্রস্থ। স্বাস্থ্যসেবা সামগ্রী কেনার নামে জনগনের করের টাকা নয়-ছয় করছে কয়েকটি মাফিয়া চক্র। এই স্বাস্থ্যখাতের পুনর্গঠন এবং দুর্নীতির মূলৎপাটন ছাড়া মানুষের বাঁচার উপায় নাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net