1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে সরকারি খাল ভরাট প্রশাসন নিশ্চুপ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে অপহৃত দুই রাবার শ্রমিক মুক্তিপণে ছাড় ঈদগাঁওয়ে ব্যবসায়ীর বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়  জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা কর্ণফুলীতে প্রেসক্লাবের আড়ালে মাথাচাড়া দিয়ে উঠছে স্বৈরাচারের দোসররা  ঈদগাঁওয়ে উপজেলা যুবদলের ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত নারায়ণগঞ্জের আওয়ামী লীগ কি আবারও ভুল পথে হাঁটছে? যেন-তেনভাবে ক্ষমতায় যেতে চায় না জামায়াতে ইসলামী: মমিনুল হক সরকার নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত  নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় 

সোনারগাঁয়ে সরকারি খাল ভরাট প্রশাসন নিশ্চুপ

সোনারগাঁ ( নারায়ণগঞ্জ) :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৫৬১ বার

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিশ গ্রামের সরকারি খালগুলি অবৈধভাবে দখল হয়ে গেছে আরও ১৫ থেকে ২০ বছর আগে। সরকারি খালগুলি অবৈধভাবে দখল করে প্রভাবশালী ব্যক্তিরা বিভিন্ন লোকজনের কাছে বিক্রি করা সহ বহুতল ভবন নির্মাণ করেছেন।

এলাকার লোকজনের কাছ থেকে জানা যায়,বাড়িমজলিশ গ্রামের পাশ দিয়ে দুইটি সরকারি খাল ছিল একটি কাজী ফজলুল হক উইমেন্স কলেজের পাশ থেকে বাড়িমজলিশ হাফেজিয়া মাদ্রাসা পর্যন্ত অন্য খালটি বাড়িমজলিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছন থেকে বাড়িমজলিশ হাফেজিয়া মাদ্রাসা পর্যন্ত। আর বর্তমানে সরকারি খাল দুটিই অবৈধভাবে দখল হয়ে গেছে।

নতুন করে গত কয়েকদিন আগে সরকারি খালের অবশিষ্ট অংশ বালি ভরাট করে দখলে নিচ্ছেন এলাকার প্রভাবশালীরা।

আর এই সরকারি খাল দখলের ফলে এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এই জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষ এলাকায় চলাফেরা ও বসবাস করতে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।

তাই এলাকার সাধারণ মানুষের অভিযোগের পরিপ্রেক্ষিতে গতমাসের ২৮ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম ও সহকারী কমিশনার ভূমি আল মামুন সরকারি খাল উদ্ধারের জন্য বাড়িমসজিল গ্রামে পরিদর্শনে আসেন।

সমস্ত কিছু পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, আগামীকাল ২৯ সেপ্টেম্বর আমার উপজেলা সহকারি কমিশনার ভূমি আল মামুনের নেতৃত্বে অবৈধভাবে দখলকৃত সরকারি খালগুলো পুনরুদ্ধার করা হবে।

এলাকার ভুক্তভোগীরা জানান অদৃশ্য কারনে উপজেলা প্রশাসন নিশ্চুপ ভূমিকা পালন করছে।

এই বিষয়ে গত ৪ অক্টোবর রবিবার ইউএনও আতিকুল ইসলামকে সরকারি খাল উদ্ধারের ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি সরকারি খাল উদ্ধারের দায়িত্ব সহকারী ভূমি কমিশনার আল মামুনকে দিয়েছি। উনি সব কিছু দেখবে। কিন্তু সহকারী ভূমি কমিশনার আল মামুন বলেন, এ ব্যাপারে আমাকে কোনো দায়িত্ব দেয়া হয়নি।আপনারা ইউএনও আতিকুল স্যারের সাথে যোগাযোগ করুন।

সর্বশেষ ইউএনও আতিকুল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেন নাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net