1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারাতে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন 

গুইমারাতে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৪১৩ বার

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় শেখ রাসেল স্মৃতি সংসদ,গুইমারা উপজেলা শাখার আয়োজনে
শেখ রাসেল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট -২০ উদ্বোধন করা হয়েছে।

উপজেলার ২৪টি শক্তিশালী ফুটবল দল নিয়ে শুরু হওয়া ফুটবল টুর্ণামেন্টটি বুধবার(১৪অক্টোবর) বিকাল ৪টায় মাঠ ভর্তি দর্শকের টান টান উত্তেজনা পূর্ণভাবে বাইল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কবুতর ও বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গুইমারা সদর ইউপি চেয়ারম্যান মেমং মারমা। বিশেষ অতিথি ছিলেন হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চোধুরী,সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা,গুইমারা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমিরন পাল। এছাড়া গুইমারা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরাসহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহবায়ক শেখ রাসেল স্মৃতি সংসদ গুইমারা উপজেলা শাখার সভাপতি রাম্প্রুচাই চৌধুরী।

উদ্বোধনী ম্যাচে শক্তিশালী দুটি দল গুইমারা চৌধুরী পাড়া একাদশ এবং রাস্তার মাথা একাদশের
মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২-০ গোলে রাস্তার মাথা একাদশকে পরাজিত করে গুইমারা চৌধুরী পাড়া একাদশ।
আগামী ২০ নম্বেবর টুণামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠানের কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net