1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মরহুম আবু ছালেক কোম্পানি মিনিবার ফুটবল টূর্ণামেন্ট এর শুভ উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত  নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়  পথশিশু ফাউন্ডেশন উদ্যাগে গাইবান্ধায় নতুন ঘর উপহার পেল অসহায় দু’টি পরিবার ঈদগাঁওয়ে পায়ে শিকল পরা মানসিক রোগীকে উদ্ধার কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা  মোদিকে তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা বাঁশখালীর এমপি’র বিরোদ্ধেও অভিযোগবক্স বসানো হবে- জহিরুল ইসলাম এমপি সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

মরহুম আবু ছালেক কোম্পানি মিনিবার ফুটবল টূর্ণামেন্ট এর শুভ উদ্বোধন

মীরসরাই প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৩৭০ বার

মীরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নে মরহুম আবু ছালেক কোম্পানি চেয়ারম্যান মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২০ এর শুভ উদ্বোধন সম্পন্ন। উক্ত টুর্নামেন্ট আয়োজন করেছেন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন অনির্বাণ ক্লাব। ১৫ই অক্টোবর করেরহাট ফরেস্ট অফিস সংলগ্ন ঘেড়ামারা ওয়াপদা মাঠে বিকেল ৪টায় উদ্বোধনী ম্যাচে রনাজ্ঞন জয়পুর বনাম মুহুরিগঞ্জের থার্ড এডিসন মুখোমুখি হয়। উক্ত খেলায় থার্ড এডিসন কে ৪-১ গোলে পরাজিত করে রনাজ্ঞন। দুই গোল করে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় রনাজ্ঞনের হৃদয় ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আবু ছালেক কোম্পানির সুযোগ্য পুত্র কামরুল হাসান মুরাদ। আরো উপস্থিত ছিলেন অনির্বাণ ক্লাবের উদ্যোক্তা-উপদেষ্টা দীন মোহাম্মদ, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ বিন শেখ আলম, প্রজন্মের ভাবনা-করেরহাটের এডমিন আমিনুল হক সজিব, আর টিভির চট্টগ্রাম প্রতিনিধি সাইফুল মাহমুদ, সাংবাদিক কামরুল ইসলাম, পজিটিভ মীরসরাইয়ের নুরুল ইসলাম, সুপ্তপ্রতিভার প্রতিষ্ঠাতা সভাপতি শাহরিয়ার সোহান, খেলোয়াড় বক্স স্পন্সর মিজানুর রহমান সহ এলাকার সর্বস্তরের ক্রীড়ানুরাগী জনসাধারণ।

উদ্বোধনী খেলাটি পরিচালনা করেন আব্দুল হান্নান, তার সহকারি ছিলেন রনি সাহা এবং সাইফুল ইসলাম রাসেল। ধারাভাষ্যে ছিলেন আব্দুস শুক্কুর সবুজ। এছাড়া ক্লাবের সভাপতি সরোয়ার উদ্দিন, সাধারণ সম্পাদক শামীম চৌধুরী, আহবায়ক বিশু দে, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, প্রচার সম্পাদক ইকবাল সহ ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন। টুর্নামেন্ট উপলক্ষে লটারীর শুভেচ্ছা কুপনের ব্যবস্থা করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানের এক পর্যায়ে মরহুম আবু ছালেক কোম্পানীর আত্মার মাগফেরাত কামনায় এবং সেই সাথে মীরসরাইয়ের অভিভাবক, এম পি ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন ও উনার সহধর্মীনির আশু রোগ মুক্তির জন্যও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net