1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুক্তির জন্য প্রযোজক পরিবেশক সমিতিতে ৩ ছবির আবেদন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দেলোয়ার-সভাপতি, হামিদ-সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন কুমিল্লায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মালেক-নুরজাহান ফাউন্ডেশনের ঈদ উপহার  আঞ্চলি শ্রমিক দল নাসিরাবাদ,জালালাবাদ,ষোলশহর শিল্প অঞ্চলের ইফতার মাহফিল সম্পন্ন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন উপলক্ষে কাউন্সেলিং অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  কর্ণফুলী গ্রুপ লিঃ এর ইফতার মাহফিল ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ যুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এক সময়ের খরস্রোতা আলীয়াবাদ-মাঝিকাড়া খাল এখন ময়লার ভাগাড় জাতীয় পুরুষ্কার প্রাপ্ত পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

মুক্তির জন্য প্রযোজক পরিবেশক সমিতিতে ৩ ছবির আবেদন

ইমরুল শাহেদ :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৫৯১ বার

সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী সিনেমা হল খোলার যে ঘোষণা দিয়েছিলেন, সে অনুযায়ী ১৬ অক্টোবর থেকে সিনেমা হল খুলে দেওয়া হচ্ছে। কোভিড মহামারীর কারণে লকডাউনের পর এই প্রথম সিনেমা হল খোলা হচ্ছে। দর্শক মুখিয়ে আছে প্রদর্শকরা শুরুতে কি ধরনের ছবি মুক্তি দেবেন? প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস বলেছেন, দর্শক এখন বিনোদন খরায় ভুগছেন। এতোদিন পর সিনেমা হল খোলা হচ্ছে, প্রদর্শকরা নিশ্চয়ই চাইবেন, যাতে বেশি দর্শক সিনেমা হলে আসেন। সেজন্য প্রদর্শকরা নতুন ছবিকেই প্রাধান্য দেবেন। তিনি বলেন, ‘আমার বিশ্বাস ঢাকার সিনেমা হলে শুরুতে দর্শক কম হলেও গ্রামগঞ্জে দর্শক সমাগম হবে বেশি। সুতরাং পরিকল্পিত উপায়ে এগিয়ে না গেলে প্রদর্শন ক্ষেত্র আবারও তলিয়ে যেতে পারে।’ প্রযোজক পরিবেশক সমিতি সূত্রে জানা গেছে, মুক্তির অনুমোদন চেয়ে তিনটি ছবি আবেদন করেছে। এর মধ্যে রয়েছে সাহসী হিরো আলম, আমার মা এবং রংবাজী। তবে এই ছবিগুলো একই সপ্তাহে মুক্তি দেওয়ার ডেট চাননি কোনো প্রযোজক। নভেম্বরের প্রথম সপ্তাহে মুক্তির জন্য ডেট চেয়ে আবেদন করেছেন একজন প্রযোজক। জানা গেছে, সেন্সর হয়ে আরো কিছু ছবি পড়ে আছে। সেগুলোর জন্য ডেট চাওয়া হয়নি। এসব ছবিগুলোর প্রযোজকরা দর্শক প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় রয়েছেন। প্রত্যাশাব্যঞ্জক দর্শক সমাগম হতে শুরু করলেই তারা মুক্তির জন্য ডেট চাইবেন। এই ছবিগুলোর মুক্তির মধ্য দিয়ে স্থবির হয়ে পড়া চলচ্চিত্র বাণিজ্য কতটা গতিশীল হবে, তা বুঝা যাবে। প্রযোজক পরিবেশক সমিতিকেও ছবি মুক্তির ব্যাপারে সচেতনতা দেখাতে হবে বলে কোনো কোনো চলচ্চিত্র ব্যবসায়ী মনে করেন। তবে সিনেমা হল খোলা এবং নতুন ছবি মুক্তি নিয়ে চলচ্চিত্র বাণিজ্যের কেন্দ্রস্থল কাকরাইল পাড়া আবারও সংশ্লিষ্টদের পদধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net