1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে বাড়ি-ঘর ও দোকানপাট ভাংচুর লুটপাট, নারীসহ আহত-৪ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন মোসলেহ উদ্দিন আহমদ  স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদগাঁওয়ে অপহৃত দুই রাবার শ্রমিক মুক্তিপণে ছাড় ঈদগাঁওয়ে ব্যবসায়ীর বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়  জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা কর্ণফুলীতে প্রেসক্লাবের আড়ালে মাথাচাড়া দিয়ে উঠছে স্বৈরাচারের দোসররা  ঈদগাঁওয়ে উপজেলা যুবদলের ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত নারায়ণগঞ্জের আওয়ামী লীগ কি আবারও ভুল পথে হাঁটছে? যেন-তেনভাবে ক্ষমতায় যেতে চায় না জামায়াতে ইসলামী: মমিনুল হক সরকার

সোনারগাঁয়ে বাড়ি-ঘর ও দোকানপাট ভাংচুর লুটপাট, নারীসহ আহত-৪

সোনারগাঁ( নারায়ণগঞ্জ) :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ২৫৭ বার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামে দোকানের বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে বসতবাড়ি ও দোকানপাট ভাংচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয় পক্ষের ২ জন নারীসহ ৫ জন আহত। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামের আইয়ুবের কাছে দোকানদার মিন্টু তার দোকান হইতে বকেয়া মালমাল ক্রয়ের টাকা চাইলে আইয়ুব ক্ষিপ্ত হয়ে দোকানদার মিন্টুকে চর থাপ্পর দেয়। এসময় পাশ্ববর্তী দোকান মালিক আকরাম আলী চর থাপ্পরের প্রতিবাদ করেন।

রোববার রাতে দেনাদার আইয়ুবের পক্ষে আল আমিন ও বাদসার নেতৃত্বে ৩০-৩৫ জন ধারালাে ছেনাদা,দা, লােহাররড , কাঠের ও বাঁশের লাঠিসােঠা সহ দেশীয় অস্ত্র সজ্জিত হইয়া অতর্কিত হামলা করিয়া আকরাম আলীর বাড়ি-ঘর ও দোকানপাট ভাংচুর লুটপাট ও মারধর করে। এতে আহত হোন আকরাম আলী, শিউলী বেগম, সেতেরা বেগম ও দোকানদার মিন্টু। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন।

আসামিরা হলেন আলআমিন, আইয়ুব, সুরুজ মিয়া, আলী, জাকির, আইয়ুব নবী, শিপু,পারু, জসিম, বাদশা সালামত ও কাসেম

এ ঘটনায় ৪০ টি বাড়ীঘর বিল্ডিংয়ের গ্লাস , আসবাবপত্র ভাংচুর ও দোকান লুটপাটে স্বর্নালংকার ও নগদ অর্থসহ ক্ষতিসাধন উল্লেখ করেন ত্রিশ লাখ টাকার এবং দুই লাখ টাকা মূল্যের ২ টি গৃহ পালিত গাভী নিয়া যায় ।

রাতেই আহতদের সােনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয় ।

ক্ষতিগ্রস্ত আকরাম আলীর ভাই মাঈন উদ্দিন সোমবার দুপুরে বাদি হয়ে সোনারগাঁও থানায় ১১ জনের নামে লিখত অভিযোগ করেন।

সোনারগাঁও থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় উভয় পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net