1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এসেছে শীত, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত বেডিং শ্রমিকরা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে সাবেক দুই ইউপি সদস্যের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘন্টাব্যাপী সংঘর্ষে অর্ধ শতাধিক লোক আহত  ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট নির্বাচিত মো. ফয়সাল ভাঙ্গুড়ায় ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার শ্রীনগরে বিএনপি নেতার হুকুমে সিঙ্গাপুর প্রবাসীরকে মারধরঃ স্বর্ণের চেইন ও টাকা ছিনতাই  চট্টগ্রাম চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অননুমোদিত বীজ বিক্রয়ের অপরাধে ৩০,০০০/- টাকা জরিমানা নকলায় বাস চাপায় স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালকের মৃত্যু ঈদগাঁওর জালালাবাদে পানিবন্দী মানুষের পাশে যুবনেতা কামাল হোসেন  ঈদগাঁওয়ে শাহ ফকির বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন  নোবিপ্রবিতে কোষাধ্যক্ষ হওয়ার আলোচনায় আওয়ামীপন্থী শিক্ষক নেতা ড. রাকিবুল ইসলাম কলা ভর্তি জীপ গাড়ি আটকে চাঁদা দাবীর অভিযোগ 

এসেছে শীত, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত বেডিং শ্রমিকরা

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৩০৪ বার

আগেভাগেই শীতের আগমন যেন কড়া নাড়ছে দরজায়। সকাল-সন্ধ্যায় উত্তরের হিমেল হাওয়া আর কুয়াশায় জেঁকে বসতে শুরু করেছে শীত। তাই শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে প্রস্তুতিরও কমতি নেই কিশোরগঞ্জের মানুষের। গরম পোশাক কেনা ও কম্বলের পাশাপাশি লেপ-তোষক সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন তারা।

ক্রেতাদের চাহিদার কথা ভেবে লেপ তোষক তৈরীতে ব্যস্ত বেডিং শ্রমিকরাও। প্রতিদিনই পছন্দসই লেপ-তোষক তেরী করে নিতে ছুটে আসছেন ক্রেতারা। শিমুল তুলার লেপ-তোষক ও বালিশের সবচেয়ে বেশি চাহিদা রয়েছে এ অঞ্চলে।

জেলার গোরাঙ্গ বাজারের সুরুচি বেডিং স্টোরের মালিক মো. ইউসুফ জানান, এখন শীত আসার কারণে কাস্টমার অনেক বেশী। তিনি জানান, এখন শিমুল তুলা ৪০০ টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে। কাবাস তুলা ২৫০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রয় হয়। বর্তমানে ১২শ টাকা থেকে ১৫শ টাকা দরে লেপ বিক্রি করছি। বেচাকেনাও হচ্ছে ভালো। অনেকেই দোকানে বসে থেকে তাদের পছন্দের লেপ-তোষক তৈরী করে নিয়ে যাচ্ছেন। তিনি আরও জানান, আমার ৭ জন শ্রমিকের সাথে নিজেকেও কাজে অনেকটা ব্যস্ত থাকতে হচ্ছে। সময় মতো ক্রেতাদের চাহিদা অনুযায়ী লেপ-তোষক তৈরী করে দিতেই এই ব্যস্ততা।

অন্য একটি দোকানের বেডিং শ্রমিক শফিক, জামান ও রতন জানান, আমরা ১২ হাজার টাকা মাসিক বেতনে কাজ করছি। এখন আমরা লেপ-তোষক তৈরিতে ব্যস্ত আছি। শুধু কিশোরগঞ্জ সদর উপজেলাই নয়; আশে পাশের এলাকা থেকেও এখানে ক্রেতারা আসে। আমরা এখান থেকে লেপ তোষক ও কভার তৈরী করে থাকি।

এদিকে পুরো শীত না পড়লেও শীতের গরম পোশাক কিনতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে জেলার মার্কেট ও বিপনীবিতান গুলোতে। সেখানে সাধ্যমত শীতের পোশাক কিনছেন ক্রেতারা। সাধারণ ও গরীব শ্রেণীর মানুষরা বেশির ভাগ ক্ষেত্রে ফুটপাতের দোকান কিংবা ভ্রাম্যমান পোশাকের দোকান থেকে কিনছেন গরম পোশাক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net