1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার

চৌদ্দগ্রামে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ২৩৯ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে পৌর যুবলীগের উদ্যোগে মিলাদ মাহফিল, আলোচনা সভা, কেককাটা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার চৌদ্দগ্রাম বাজারস্থ স্থানীয় সাংসদ কার্যালয়ে চৌদ্দগ্রাম পৌরসভা যুবলীগের সভাপতি মো: সাইফুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি জিএম মীর হোসেন মীরু। পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খাঁন শামীম ও পৌর যুবলীগ নেতা গাজী কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ্ বাবুল, চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক ও শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার।

এসময় অন্যান্যের আরো বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকলীগ নেতা মমিনুর রহমান ফটিক, উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো: আব্দুল জলিল রিপন, দপ্তর সম্পাদক নান্টু চন্দ্র দেবনাথ, সহ-দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, পৌর যুবলীগের সাবেক সভাপতি আব্দুল হক, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কাজী আল-রাফি।

এসময় কাউন্সিলর মো: স্ইাফুল ইসলাম শাহীন, পৌর যুবলীগ নেতা মোতাহার হোসেন ঝুমন, মো: মোশাররফ হোসেন, নজরুল ইসলাম মিঠু সহ স্থানীয় আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net