1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধর্ষণের অভিযোগে গাইবান্ধার লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৪ মে ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জ উপজেলায় মে-২০২৬ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  একাউন্টে কোটি টাকা থাকলেও ১হাজার টাকাও দিচ্ছে না ব্যাংক প্রশ্নের মুখে নিয়োগ প্রক্রিয়ার ‘স্বচ্ছতা’ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফটিকছড়ি প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল ও সম্পাদক তারেক নির্বাচিত টেকনাফের হ্নীলায় গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হাতিয়ার কৃতি সন্তান মোহাম্মদ আলী নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত ফজরের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা

ধর্ষণের অভিযোগে গাইবান্ধার লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান গ্রেফতার

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ২২২ বার

ধর্ষণ করার ধারণকৃত ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে আবারও ধর্ষণের অভিযোগে পুলিশ মঙ্গলবার রাতে গাইবান্ধা সদরের লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদল (৪৭) কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। এ ঘটনায় ধর্ষণের শিকার নারী বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।

মামলা সুত্রে জানা গেছে, চলতি বছরের ৩ মার্চ ন্যাশনাল সার্ভিসে চাকরির জন্য প্রত্যয়ন নিতে ধর্ষণের শিকার নারী ইউনিয়ন পরিষদে গেলে চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদল তাকে রুমে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এসময় কৌশলে চেয়ারম্যান ধর্ষণের ভিডিও ধারণ করে রাখে। পরবর্তীতে ওই নারীকে ধর্ষণের ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে একাধিক বার ধর্ষণ করে। সর্বশেষ গত ১১ নবেম্বর নির্যাতিতার বাড়িতে গিয়ে তার স্বামীর অনুপস্থিতে ধর্ষণের সময় আশেপাশের লোকজন টের পেলে চেয়ারম্যান বাদল পালিয়ে যায়। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মজিবর রহমান জানান, বুধবার ভিকটিমের ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।

উল্লেখ্য, ওই চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদল স্থানীয় লেংগা বাজার বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। ২০১৭ সালে ওই বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তিনি দীর্ঘদিন কারাবাস করে। পরে জামিনে বেরিয়ে এসে সে ধর্ষণের মামলা মিমাংসা করে মামলা থেকে রেহাই পায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net