1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিদায়ী ওসিকে হাটহাজারী প্রেসক্লাবের সম্মাননা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য পৌরসভার ৫টি সিলিং ফ্যান প্রদান মাদকমুক্ত সমাজ গড়তে সরকার ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল সদর দক্ষিণ উপজেলায় পল্লী উন্নয়ন দিবস পালিত ‘আগামী মাস থেকে গুইঙ্গাজুরি খাল, বিজয়পুর খাল খনন শুরু হবে’ নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন

বিদায়ী ওসিকে হাটহাজারী প্রেসক্লাবের সম্মাননা

কে এম ইউসুফ [হাটহাজারী] চট্টগ্রাম :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ২৪৯ বার

হাটহাজারী মডেল থানার বিদায়ী ওসি মাসুদ আলমকে প্রেসক্লাব’র পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে।

বুধবার ১১(নভেম্বর) পৌর সদরস্থ উপজেলা পরিষদ মার্কেটের হাটহাজারী প্রেসক্লাব কার্যালয়ে এ সম্মাননা প্রদান করা হয়।

এতে অনুষ্টিত সংক্ষিপ্ত আলোচনায় সাংবাদিকদের প্রতি তাঁর দায়িত্বপালনকালীন সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান ওসি। হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি (দৈনিক আজাদী ও দেশ দেশান্তর) সাংবাদিক কেশব কুমার বড়ুয়া হাটহাজারীর আইনশৃঙ্খলা ভাল রাখা চেষ্টায় ভূমিকা রাখায় প্রেসক্লাবের পক্ষে ধন্যবাদ জানান।

সাংবাদিকদের মধ্যে ছিলেন- পাক্ষিক উত্তর চট্টলা সম্পাদক দিদারুল আলম দুলাল, প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ হোসেন (আমাদের নতুন সময়), সাধারণ সম্পাদক মনসুর আলী (প্রথম আলো), সাংগঠনিক সম্পাদক আসলাম পারভেজ (দৈনিক ইনকিলাব), দপ্তর সম্পাদক আবু তালেব (যুগান্তর ও পূর্বদেশ), নির্বাহী সদস্য খোরশেদ আলম শিমুল (পূর্বকোণ ও মানবকন্ঠ) ও সদস্য আজিজুল হক স্বপন (আমাদের সময়)

উল্লেখ্য, পুলিশ হেডকোয়ার্টার থেকে চট্টগ্রামের কয়েকজন ওসি বদলির নির্দেশনায় মাত্র ১১ মাস দায়িত্বপালনকারী হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ আলমের নামও রয়েছে। নির্দেশনা মতে শীঘ্রই তিনি হেডকোয়ার্টারে যোগদান করবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net