1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুনিরীয়া যুব তবলীগের ফের অবস্থান-উত্তাল রাউজান - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

মুনিরীয়া যুব তবলীগের ফের অবস্থান-উত্তাল রাউজান

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ২২৫ বার

চট্টগ্রামের রাউজানে কাগতিয়ার পীর মুনির উল্লাহ্ অনুসারী মুনিরীয়া যুব তবলীগ কমিটির নেতাকর্মীরা ফের রাউজানে আসায় উত্তাল হয়ে উঠেছে রাউজান। তাদের বিরুদ্ধে রাজপথে নেমেছে আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সর্বস্তরের জনতা।

জানা যায়,গত ২০১৯ সালের ১৬ এপ্রিল আ.লীগ নেতা মোজাম্মেল হক ও মুক্তিযোদ্ধা শফিকুল আনোয়ারের ওপর হামলার প্রতিবাদের মুখে পড়ে দীর্ঘদিন ধরে কাগতিয়ার পীর মুনির উল্লাহ্সহ তার অনুসারীরা এলাকা ছেড়ে চলে যান। গত ১৭ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাতে হঠাৎ মুনিরীয়া যুব তবলীগ কমিটির অর্ধ শতাধিক তরিকত পন্থীরা মোটর সাইকেল ও হাইস নিয়ে শো-ডাউন করে কাগতিয়া গ্রামে পীর মুনির উল্লাহ্ বাড়ীতে অবস্থান নেয়।
এমন সংবাদ পেয়ে ১৮ নভেম্বর বুধবার সকাল থেকে রাউজান উপজেলা সদরের মাষ্টার দা সূর্যসেন চত্বরে,পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই,নোয়াপাড়া পথের হাটে পৃথক পৃথকভাবে কাগতিয়ার পীর মুনির উল্লাহ্ ও তার অনুসারীদের জঙ্গী ও সন্ত্রাসী আখ্যায়িত করে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে।

বিক্ষোভ মিছিল শেষে রাউজান উপজেলা আ.লীগের সি. সহ সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খানের সঞ্চলনায় রাউজান সুর্য সেন চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন আ.লীগ, যুবলীগ,ছাত্রলীগের নেতা কর্মীরা।বক্তারা বলেন, কাগতিয়ার পীর মুনির উল্লাহ্ ও তার অনুসারীরা জঙ্গী, সন্ত্রাসী তারা রাউজানে এসে আবারো রাউজানকে অশান্ত করার প্রচেষ্টা চালাচ্ছে।

এবিষয়ে উপজেলা আ.লীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম বলেন,রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরীর নিরলস পরিশ্রমে সন্ত্রাসী রাউজানকে শান্তির জনপদ হিসাবে গড়ে তোলেন।শান্তির জনপদ রাউজানে কেউ অশান্তি সৃষ্টি করার প্রচেষ্টা চালালে তাদেরকে কঠোর হস্তে দমন করবে আ.লীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ রাউজানের সর্বস্তরের জনসাধারণ।

পরে নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া,রাউজান রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম,রাউজান থানার
ওসি আবদুল্লাহ আল হারুনের হস্তক্ষেপে দুপুর ২টার দিকে মুনিরীয়া যুব তবলীগের অনুসারীরা কাগতিয়া থেকে চলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net