1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুরের নকলায় ভয়াবহ অগ্নিকান্ডে ৭ বসতবাড়ি ভস্মিভূত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাদকমুক্ত সমাজ গড়তে সরকার ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল সদর দক্ষিণ উপজেলায় পল্লী উন্নয়ন দিবস পালিত ‘আগামী মাস থেকে গুইঙ্গাজুরি খাল, বিজয়পুর খাল খনন শুরু হবে’ নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী

শেরপুরের নকলায় ভয়াবহ অগ্নিকান্ডে ৭ বসতবাড়ি ভস্মিভূত

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ২৬৫ বার

শেরপুরের নকলা শহরের জালালপুর এলাকায় মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ভয়াবহ অগ্নিকান্ডে সেমিপাকা ও টিনসেড মোট ৭টি বসতবাড়ি সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা এ আগুনে গ্য্াস সিলিন্ডারে ছড়িয়ে প্রায় ত্রিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বেলা সাড়ে বারোটার দিকে শহরের জালালপুর এলাকার বাসিন্দা হাবিবের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে তা গ্যাস সিলিন্ডারের সংস্পর্শে এলে দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই হাবিব ছাড়াও প্রতিবেশি শামছু, মনির, আমির, ইসলাম, পচা ও শাকিব এই ৬ জনের বসতবাড়িতে ছড়িয়ে আগুনের লেলিহান শিখা জ্বলতে থাকে। আশপাশের অসংখ্য মানুষ চেষ্টা করেও নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়।
এদিকে খবর পেয়ে শেরপুর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে এলেও পথেই বিক্ষুব্ধ জনতা তাদের গাড়ি ভাংচুর চালায়। ফলে তারা ফেরতৎ যেতে বাধ্য হয়। এমতাবস্থায় ফায়ার সার্ভিসের নালিতাবাড়ী ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় প্রায় তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্থদের দাবী, এতে প্রায় ত্রিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস নালিতাবাড়ী ইউনিটের প্রধান মীর মোহাম্মদ মারুফ জানান, প্রাথমিকভাবে ত্রিশ লাখ ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আমরা আসার পর প্রায় ৫০ লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান , পৌর মেয়র হাফিজুর রহমান লিটন ও নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ্ ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net