1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লায় করোনা আক্রান্তের সংখ্যা আরো ২৩ জন বেড়ে ৮,৩৩৫ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ

কুমিল্লায় করোনা আক্রান্তের সংখ্যা আরো ২৩ জন বেড়ে ৮,৩৩৫

এম, এ মান্নান, বিশেষ প্রতিনিধি, লাকসাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৪০৪ বার

কুমিল্লায় একদিনে আরো ২৩ জনের করোনা শনাক্ত হয়েছেন। এতে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮,৩৩৫ জন। তাদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ২৩১ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৭,৪২৮ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, শুক্রবার (২০ নভেম্বর) কুমিল্লায় ১৩৭টি নমুনার রিপোর্ট আসে। আগত রিপোর্টে ২৩ জনের পজিটিভ ও ১১৪টি নেগেটিভ। আক্রান্তদের মধ্যে সিটি করপোরেশন ২১ জন ও উপজেলায় উপজেলায় ২ জন। একদিনে নতুন করে কেউ সুস্থ হয়নি।

সূূত্রে জানা যায়, শুক্রবার (২০ নভেম্বর) কুমিল্লা জেলায় নমুনা সংগ্রহ হয়েছে ১১ জনের। এ পর্যন্ত জেলায় সর্বমোট নমুনা সংগ্রহ হয়েছে ৪৩,২৯৮টি। তার মধ্যে রিপোর্ট এসেছে ৪৩,০১৫টি। এখনো রিপোর্ট প্রক্রিয়াধীন ২৮৩টি। প্রাপ্ত রিপোর্টে পজিটিভ ৮,৩৩৫ জন এবং নেগেটিভ ৩৪,৬৮০টি। তাদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ২৩১ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৭,৪২৮ জন। এখনো হোম আইসলোশান ও হাসপাতালে চিকিৎসাধীন ৬৭৬ জন।
কুমিল্লা জেলা করোনা প্রতিরোধ সমন্বয়ক ডা. নিসর্গ মেরাজ চৌধুরী বলেন, করোনাভাইরাস থেকে পরিত্রাণ পেতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। নিজে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি অন্যদেরকে তা মেনে চলতে উদ্বুদ্ধ করতে হবে। সকলের মধ্যে সচেতনতা সৃষ্টি হলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net