1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দক্ষিনাঞ্চল একটি অপার সম্ভাবনাময় এলাকা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পানিবন্দী মানুষের মাঝে এমপি কাজলের ত্রাণ সহায়তা বিতরণ আনোয়ারায় বন্যাকবলিত ৩০০ পরিবারের মাঝে চেয়ারম্যান প্রার্থী নুরুল কবির রানার ত্রাণ বিতরণ প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা হাটহাজারীতে নিজ মেয়ের সামনে খুন হলেন পুলিশের সোর্স আজম এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পানিবন্দি মানুষের পাশে এমপি লুৎফর রহমান কাজলের  সহায়তা  চকরিয়ায় জীপ গাড়ি ভর্তি কলা লুটের ঘটনায় থানায় অভিযোগ  পাহাড়ধস ঝুঁকি মোকাবিলায় ১০০ পরিবারকে সেভ দ্য চিলড্রেন ও ইপসার আর্থিক সহায়তা প্রদান  নবীগঞ্জে অটোরিকশা (টমটম- মিশুক) ব্যাটারি চু’রি করতে গিয়ে বি’দ্যুৎস্পৃ’ষ্ট হয়ে  এক যুবকের মৃ’ত্যু  চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

দক্ষিনাঞ্চল একটি অপার সম্ভাবনাময় এলাকা

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ২৮৭ বার

বাংলাদেশের দক্ষিনাঞ্চল ও সুন্দরবন একটি অপার সম্ভাবনাময় এলাকা। প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর এই এলাকার অর্থনৈতিক গুরুত্বও কম নয়। যার ফলে দিন দিন এই অঞ্চলে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড চলছে। তবে সুন্দরবন ও দক্ষিনাঞ্চলের উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের ক্ষেত্রে পরিবেশ রক্ষার বিষয়টি গুরুত্বের সাথে দেখতে হবে। সুন্দরবন আমাদের রক্ষা কবজ, অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সুন্দরবনকে রক্ষার জন্য কাজ করতে হবে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বাগেরহাটে সুন্দরবনসহ দক্ষিন পশ্চিমাঞ্চলে কৌশলগত পরিবেশ সমীক্ষা শীর্ষক প্রকল্পের কার্যক্রম সংক্রান্ত মত বিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রিজাউল করিম, সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মাদ বেলায়েত হোসেন, কৌশলগত পরিবেশ সমীক্ষা (সিইএ) প্রকল্পের ডেপিুটি টিম লিডার জহির উদ্দিন আহমেদ, প্রকল্প পরিচালক মোঃ জহির ইকবাল, সিইজিআইএস প্রকল্প লিডার মুশফিক আহমেদ, মোরেলগঞ্জ উপজেলার পরিষদ চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু প্রমুখ। সভায় সুন্দরবন ও দক্ষিনাঞ্চলে পরিবেশ নিয়ে কাজ করা সুশীল সমাজের নেতৃবৃন্দ, বাগেরহাটের বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও বন বিভাগ যৌথভাবে কৌশলগত পরিবেশ সমীক্ষা প্রকল্পটি বাস্তবায়ন করছে। ২০১৯ সালের অক্টোবরে শুরু হওয়া প্রকল্পটি ২০২১ সালের সেপ্টেম্বর মাসে শেষ হবে। দক্ষিনাঞ্চলের পানিসম্পদ, বিদ্যুৎ ও জ্বালানী, পর্যটন, নগরায়ন, শিল্পায়ন, পরিবহন-যোগাযোগ, নৌচলাচল, মৎস্য ও বন সম্পদের বিভিন্ন সম্ভাবনা সম্পর্কিত সমীক্ষা করা হবে এই প্রকল্পের মাধ্যমে। এই সমীক্ষা শেষ হলে সুন্দরবনসহ দক্ষিনাঞ্চলে টেকসই উন্নয়ণ কৌশল প্রনয়ন করা হবে। সুন্দরবনের উপর প্রত্যক্ষ, পরোক্ষ ও অন্যান্য প্রভাব হ্রাসের উদ্দেশ্যে বিকল্প কৌশল প্রনয়ন সহজ হবে বলে দাবি করেছেন বক্তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net