1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভুল চিকিৎসায় রোগীর মরণাপন্ন অবস্থা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ

ভুল চিকিৎসায় রোগীর মরণাপন্ন অবস্থা

গাইবান্ধা ক্লিনিকে রক্তের গ্রুপ নির্ণয়ে ত্রুটি ॥ থানায় অভিযোগ দায়ের আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৪০৭ বার

গাইবান্ধা ক্লিনিক নামে একটি ক্লিনিকে রক্তের গ্রুপ নির্ণয়ে মারাত্মক ত্রুটি করে সে মোতাবেক রোগীকে রক্ত প্রদান এবং ভুল চিকিৎসা করার পরিপ্রেক্ষিতে পৌর এলাকার প্রফেসর কলোনীর সাইফুল্লা ইবনে হালিমের স্ত্রী জেসমিন খানমের অবস্থা এখন মরণাপন্ন। এব্যাপারে ওই রোগীর স্বামী কর্তৃক গাইবান্ধা সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। এছাড়া সিভিল সার্জন বরাবরেও এব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়, ২০১৬ সালের ৫ অক্টোবর জেসমিন খানমের সিজারের জন্য গাইবান্ধা ক্লিনিকে ভর্তি করা হয়। এসময় তার রক্তের গ্রুপ পরীক্ষা করে ‘ও নেগেটিভ’ হিসেবে রিপোর্ট দেয়া হয়। সে অনুযায়ী রক্ত দেয়া হয় এবং চিকিৎসা করা হয়। এতে সে দীর্ঘদিন যাবত নানা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় এবং তার চিকিৎসা করতে গিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে এ বছর ৩ নভেম্বর আবারও ওই গাইবান্ধা ক্লিনিকে প্রসূতি জেসমিন খানমকে সিজারের জন্য ভর্তি করা হয়। পুনরায় ওই ক্লিনিকে তার রক্তের গ্রুপ নির্ণয়ের জন্য পরীক্ষা করা হলে ‘ও পজেটিভ’ গ্রুপ হিসেবে রিপোর্ট দেয়া হয়। রক্তের গ্রুপ নির্ণয়ের বিভ্রান্তির বিষয়টি নিয়ে উক্ত ক্লিনিকের স্বত্ত্বাধিকারী ডাঃ একরাম হোসেনের সাথে সাইফুল্লা ইবনে হালিম জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এবং একপর্যায়ে সাইফুল্লার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে তার সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে তাকে নানাভাবে হুমকি প্রদান করেন।
গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার উক্ত অভিযোগটি পাওয়ার কথা স্বীকার করে বলেন, এব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net