1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় মুজিব বর্ষ উপলক্ষে বন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত  নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়  পথশিশু ফাউন্ডেশন উদ্যাগে গাইবান্ধায় নতুন ঘর উপহার পেল অসহায় দু’টি পরিবার ঈদগাঁওয়ে পায়ে শিকল পরা মানসিক রোগীকে উদ্ধার কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা  মোদিকে তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা বাঁশখালীর এমপি’র বিরোদ্ধেও অভিযোগবক্স বসানো হবে- জহিরুল ইসলাম এমপি সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

মাগুরায় মুজিব বর্ষ উপলক্ষে বন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

মোঃসাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ৩৩০ বার

মুজিব বর্ষ ২০২০ উপলক্ষে মাগুরা জেলা পুলিশের উদ্যোগে শ্রীপুর থানা পুলিশ কর্তৃক আয়োজিত ৪৪ দলীয় বন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে । ২৩ নভেম্বর সোমবার রাতে এ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. সাইফুজ্জামান শিখর। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, কাজী আহসান হাবিব, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নারগিস সুলতানা আওমী লীগের সাধারন সম্পাদক হুমাউনুর রশিদ মুহিত, বন্ধু ব্যাডমিন্টন ক্লাবের মাগুরা জেলা সভাপতি বারিক আন্জাম বারকি, শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান, দ্বারিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন কানন, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুলসহ আরো অনেকে। উদ্ববোধনী অনুষ্ঠান ও মনোমুগ্ধকর এ ব্যাডমিন্টন খেলা দেখতে শ্রীপুরসহ মাগুরার প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন বয়সী নারী পুরুষ উপস্থিত হয়ে গভীর রাত জেগে খেলা উপভোগ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net