1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচে ঈদগাঁহ একাডেমীর জয় - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত  নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়  পথশিশু ফাউন্ডেশন উদ্যাগে গাইবান্ধায় নতুন ঘর উপহার পেল অসহায় দু’টি পরিবার ঈদগাঁওয়ে পায়ে শিকল পরা মানসিক রোগীকে উদ্ধার কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা  মোদিকে তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা বাঁশখালীর এমপি’র বিরোদ্ধেও অভিযোগবক্স বসানো হবে- জহিরুল ইসলাম এমপি সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচে ঈদগাঁহ একাডেমীর জয়

সেলিম উদ্দীন, কক্সবাজার।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ৩১৯ বার

হাজার হাজার দর্শকের উপস্থিতিতে টানটান উত্তেজনা ও তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে শেষ হয়েছে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।

১৩ নভেম্বর শুক্রবার বিকাল ৪ টায় বঙ্গবন্ধু স্টেডিয়াম( ঈদগাঁহ কলেজ মাঠ) এ অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেন ঈদগাঁহ একাডেমি বনাম মহেশখালী কালারমারছড়া চেয়ারম্যান একাডেমি।

ঈদগাঁহ বৃহত্তর মেহেরঘোনা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত এই ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর-রামু আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।

প্রধান বক্তা ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ।

উদ্বোধন করেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেঃ কর্ণেল(অবঃ) ফোরকান আহমদ।

এ সময় অন্যান্যদের মধ্যে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামিলীগের সভাপতি মোঃ আবু তালেব, সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদু,
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট একরামুল হুদা, জেলা পরিষদের সদস্য সোহেল জাহান চৌধুরী, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, ঈদগাঁহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছৈয়দ আলম, কালারমারছড়া ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ, আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান, ডাঃ মমতাজুল ইসলাম, খেলা পরিচালনা কমিটির সভাপতি মাষ্টার হারুন অর রশিদসহ অনেকে।

খেলায় ২-১ গোলে জয় নিশ্চিত করেন বৃহত্তর ঈদগাঁহ ফুটবল একাডেমি।

ঈদগাঁহ একাডেমির টিম ম্যানেজার শিল্প উদ্দ্যেক্তা হুমায়ুন করিম সিকদার জানান, অসাধারণ একটি ম্যাচ উপহার দিয়েছে আয়োজক কমিটি।

এই খেলার ধারাবাহিকতা বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের কাছে অনুরোধ রইল।
বৃহত্তর ঈদগাঁহর ক্রীড়া প্রেমিকদের জন্য এ জয় বিরল সম্মান বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net