1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আপনাদের সমর্থন নিয়ে আমি পৌর বাসীর সেবক হতে চাই -মেয়র প্রার্থী এ্যাডঃ ফজলে রাব্বী - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জ উপজেলায় মে-২০২৬ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  একাউন্টে কোটি টাকা থাকলেও ১হাজার টাকাও দিচ্ছে না ব্যাংক প্রশ্নের মুখে নিয়োগ প্রক্রিয়ার ‘স্বচ্ছতা’ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফটিকছড়ি প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল ও সম্পাদক তারেক নির্বাচিত টেকনাফের হ্নীলায় গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হাতিয়ার কৃতি সন্তান মোহাম্মদ আলী নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত ফজরের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা

আপনাদের সমর্থন নিয়ে আমি পৌর বাসীর সেবক হতে চাই -মেয়র প্রার্থী এ্যাডঃ ফজলে রাব্বী

শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ২৫১ বার

সোনারগাঁও পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র প্রার্থী ও নারায়ণগঞ্জ জেলা যুব আইনজীবি পরিষদের সভাপতি এ্যাডঃ ফজলে রাব্বী বলেছেন, আপনাদের দোয়া, ভালবাসা ও সমর্থন আমার সাথে থাকলে এবং জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতিক উপহার দিলে আমি পৌর বাসীর সেবক হতে চাই। তিনি বলেন, জমে থাকা পানি অপসারনের জন্য ড্রেনেজ ও আধুনিক-বিজ্ঞান সম্মত বর্জ ব্যাবস্থাপনার অপসারণ ব্যাবস্থা গঠন করা হবে। গতকাল শনিবার বিকালে সোনারগাঁও পৌরসভার ১নং ওয়ার্ডের আদমপুর বাজার, অর্জনদীম, দুলালপুর সহ ৫নং ওয়ার্ডের পানাম মুন্সিরাইল বাজার, বাগমুসা ঋষিপাড়া এলাকায় নির্বাচনী প্রচারনা কালে তিনি একথা বলেন।

এসময় সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ নেতা নাজমুল হাসান মানিক, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক বাবুল হোসেন, ৪নং ওয়ার্ড আওয়াসীলীগের সভাপতি শেরুন মিয়া, সোনারগাঁ উপজেলা যুবলীগের কার্যনির্বহিী সদস্য দেলোয়ার হোসেন মিন্টু, সমাজ সেবক খোরশেদ আলম, পৌরসভা ছাত্রলীগ নেতা শেখ মেহেদী, শেখ মোঃ আমান, টিপু সুলতান শাহীন, শাকিল প্রমুখ উপস্থিত ছিলেন।
মেয়র প্রার্থী এ্যাডঃ ফজলে রাব্বী সোনারগাঁও পৌরসভাকে একটি আধুনিক ও এ-গ্রেডের পৌরসভায় উন্নিত করার ঘোষনা দিয়ে বলেন, আল্লাহ তায়ালা আমাকে মেয়র হিসেবে কবুল করলে আমি এলাকার শিক্ষার পরিবেশ বজায় রাখা সহ মাদক, ইভটিজিং ও সন্ত্রাস মুক্ত সমাজ গঠনে সক্রিয় থাকবো। এছাড়াও তিনি সব সময় পৌর বাসীর সুখে দুঃখে পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net