1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডিআরইউর সভাপতি মুরসালিন নোমানী, সম্পাদক মসিউর - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীর ও সেক্রেটারীদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত  সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানে – মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী ঈদগাঁওয়ে গাজা ব্যবসায়ীসহ গ্রেফতার-৫ ঈদগাঁওর প্রবাসী আলম  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায়  নিহত মিরপুর শাহ আলী মাজারে হামলার ঘটনায় বাংলাদেশ সুশীল ফোরামের তীব্র নিন্দা ও প্রতিবাদ ঈদগাঁওয়ে ব্লাড ব্যাংক ও থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের  বর্ষপূর্তি উদযাপন  ঈদগাঁওয়ে ভাদিতলা মানবিক সংগঠনের আত্ম প্রকাশ ও শপথ পাঠ সম্পন্ন জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই সাতকানিয়ায় আলোচিত হত্যা মামলার আসামিসহ দুইজন গ্রেপ্তার

ডিআরইউর সভাপতি মুরসালিন নোমানী, সম্পাদক মসিউর

শ্যামল বাংলা ডেক্স

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ২৪১ বার

ঢাকা রিপোর্টার্স ইউনিটি নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন মুরসালিন নোমানী। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মসিউর রহমান খান।

এছাড়া সহসভাপতি হয়েছেন ওসমান গনি বাবুল, যুগ্ম সম্পাদক পদে আরাফাত দাড়িয়া, অর্থ সম্পাদক পদে শাহ আলম নূর, সাংগঠনিক সম্পাদক পদে মাইনুল হাসান সোহেল নির্বাচিত হয়েছেন।

পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচন সোমবার (৩০ নভেম্বর)। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

দফতর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জাফর ইকবাল, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, অ্যাপায়ন সম্পাদক মোহাম্মদ নইমুদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক হালিম মোহাম্মদ, ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা।

কার্যনিবাহী সদস্য হিসেবে সর্বাধিক ভোটে জয় পেয়েছেন এম এম জসিম। এছাড়াও রহমান আজিজ, রোমানা জামান, মাহবুবুর রহমান, রফিক রাফি, নারগিস জুঁই ও জাহাঙ্গীর কিরন কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে ২১ পদের বিপরীতে ৪১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেন। এতে তিনটি পদে তিনজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন- নারী বিষয়ক সম্পাদক পদে রীতা নাহার, জনকল্যাণ সম্পাদক পদে খালিদ সাইফুল্লাহ এবং প্রচার সম্পাদক পদে মাইদুর রহমান রুবেল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net