1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দারিদ্র্য ও বেকারত্ব দূরীকরণে এগিয়ে আসলো বিবিজেড - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান

দারিদ্র্য ও বেকারত্ব দূরীকরণে এগিয়ে আসলো বিবিজেড

শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৩০০ বার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক বিজনেস গ্রুপ Bangladesh Business Zone (BBZ) এর টাইম এন্ড কোয়ালিটি এক্সপ্রেস প্রেজেন্ট “Your Best Products” Competition September 2020 বিজয়ীদের শুভেচ্ছা উপহার প্রদান ও একটি চায়ের আড্ডা আয়োজন করা হয়েিছল গত ৩১শে অক্টোবর, বিকাল- ৫টায়। বসুন্ধরা আবাসিক গেট এর পাশে সল্ট এন্ড বাটার রেস্টুরেন্ট এ।

বাংলাদেশ বিজনেস জোন গ্রুপের এডমিন এস এম নাজমুল হক এর পরিচালনায়, অনুষ্ঠানে বিজয়ীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন আমন্ত্রীত অতিথিরা।

প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করেন বীনা ইসলাম,স্বত্বাধিকারী- লামিয়া অ্যান্ড রাইসা বুটিক’স, দ্বিতীয় স্থান অধিকার করেন- সাজ্জাদ হোসেন তিলক, স্বত্বাধিকারী- আভা’স গ্যালারি ও তৃতীয় স্থান অধিকার করেন- মাহমুদা আক্তার, স্বত্বাধিকারী- ইউনিক কিচেন।

এ সময় আমন্ত্রীত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পিরান গার্মেন্টস অ্যান্ড হ্যান্ডি ক্রাফট এর ব্যবস্থাপনা পরিচালক- জনাব বদরুল ইসলাম, নিডল ওয়ার্ক লি: এর সি.ই.ও, মো: আনিসুর রহমান অপু , গার্মেন্টস ব্যবসায়ী তাশরিক ইমান ও প্রতিযোগীতার স্পন্সর, টাইম এন্ড কোয়ালিটি এক্সপ্রেস লি: এর ব্যবস্থাপনা পরিচালক- আলিনুর ইসলাম জিবন।

দেশের বাহিরে ও ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় ভিডিও কলে বিজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ বিজনেস জোন গ্রুপের মডারেটর- হাসান মাহমুদ, ফাতেমা মাহমুদ টুসি, গুলশান আরা পাপড়ি ও আরমান কায়সার।

অনুষ্ঠান শেষে বিবিজেড এর এডমিন এস এম নাজমুল হক বলেন- বাংলাদেশ বিজনেস জোন ফেসবুক গ্রুপের প্রতিটি সদস্য একটি সুন্দর সম্ভাবনায় ব্যবসায়িক প্লাটফর্ম গড়ার জন্য অক্লান্ত চেষ্ঠা করে যাচ্ছেন তাই সবার জন্য সব সময় শুভ কামনা। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে চেষ্টা করলে একদিন কেউ বেকার থাকবে না, সবাই নিজের পায়ে দাড়াবে সফলতার পথে এগিয়ে চলবে।

বিবিজেড পরিবার উদ্যোক্তা তৈরি ও প্রিয় বাংলাদেশের বেকারত্ব দূরীকরণে সব সময় কাজ করে যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net