1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বন্ধন বিশ্বাসের ছায়াবৃক্ষ ছবিতে নওশাবা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ ১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা আনোয়ারা বারখাইন ভূমি অফিসে ক্যাজুয়ালদের নিয়ে ভূমি সহকারী কর্মকর্তার ঘুষ বানিজ্যে মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর কৃষকের মরদেহ উদ্ধার  মাগুরায় পৌর মেয়র হিসেবে প্রার্থী হতে চাওয়ায় জেলা যুবদল সভাপতির নামে মিথ্যা সংবাদ পরিবেশনও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল আগামী ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের

বন্ধন বিশ্বাসের ছায়াবৃক্ষ ছবিতে নওশাবা

ইমরুল শাহেদ :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ৩৫৭ বার

বন্ধন বিশ্বাসের পরিচালনায় অনুদানের অর্থে নির্মিত ছায়াবৃক্ষ ছবির শুটিং শুরু হয়েছে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। এখানকার শুটিংয়ে রয়েছেন অপু বিশ্বাস, নীরব ও নওশাবা। উল্লেখ করার বিষয় হলো, যে চরিত্রটিতে নওশাবা অভিনয় করছেন সে চরিত্রটিতে আগে নেওয়া হয়েছিল আসমানী খ্যাত নায়িকা সুস্মী রহমানকে। তিনি ছবিটিতে চুক্তিবদ্ধও হয়েছিলেন। কিন্তু চুক্তিবদ্ধ হওয়ার কয়েকদিন পরই তিনি ছবিটি না করার সিদ্ধান্ত নেন। আগাম নেওয়া অর্থ ফেরত দিয়ে ব্যক্তিগত কারণে ছবিটি ছেড়ে দিয়েছেন বলে গণমাধ্যমকে জানান দেন। বন্ধন বিশ্বাসও আর সুস্মীর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেননি। পরিচালক কিছুদিন নীরব থাকার পর নওশাবাকে নেন। নওশাবা এর আগে উধাও, ছুঁয়ে দিলে মন, প্রতিরুদ্ধ, আন্ডার কনস্ট্রাকশন, ভুবন মাঝি, ঢাকা অ্যাটাক, চন্দ্রাবতী কথা, ঢাকা ড্রিমস ও স্বপ্নে ঘর ছবিতে অভিনয় করেন। কিন্তু এর মধ্যেই তার জীবনে একটা বড় ধরনের একটা ছন্দপতন ঘটে।

গত বছরের মে মাসে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গুজব ছড়ানোর অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে অভিযুক্ত হন তিনি। তারপর থেকে তাকে আর আলোচনায় তেমন একটা পাওয়া যায়নি। তার কাছাকাছি যারা ছিলেন তারাও তাকে নিয়ে নীরবতাই পালন করেছেন বলে বলা যায়। বন্ধন বিশ্বাসই তাকে আবার দৃশ্যপটে ফিরিয়ে এনেছেন। তার আসল নাম কাজী নওশাবা আহমেদ। তিনি ঢাকাতেই বড় হয়েছেন এবং ড্রয়িং ও পেইন্টিং নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন। মঞ্চ, টেলিভিশন, বিজ্ঞাপনচিত্র ও চলচ্চিত্র – সর্বত্রই তার সমান পদচারণা রয়েছে। শুটিংয়ে ব্যস্ত থাকার কারণে তিনি কথা বলতে না পারলেও ইউনিট থেকে জানা গেছে, তিনি কাজের ব্যাপারে আগের চাইতেও এখন অনেক বেশি সিরিয়াস।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net