1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জাতির জনকের ভাস্কর্য ভেঙ্গে ফেলার প্রতিবাদে দিনাজপুরে মুক্তিযোদ্ধা লীগের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা

জাতির জনকের ভাস্কর্য ভেঙ্গে ফেলার প্রতিবাদে দিনাজপুরে মুক্তিযোদ্ধা লীগের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ২১০ বার

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙ্গে ফেলা এবং বঙ্গবন্ধুর প্রতি অসন্মানের প্রতিবাদে বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ দিনাজপুর জেলা শাখার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচি পালন করেছে।
২২ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ দিনাজপুর জেলা শাখার আয়োজনে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে মুক্তিযোদ্ধা ভাস্কর্য বিরোধী অপশক্তিকে প্রতিহত করার ঘোষনা দিয়ে ভাস্কর্য ভাঙ্গার সাথে জড়িতদের রাষ্ট্রীয় শত্রু উল্লেখ করে অবিলম্বে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবী জানান।
সংগঠনের সভাপতি সহদেব চন্দ্রের সভাপতিত্বে মানববন্ধনচলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন,আগামী ৯০ দিনের মধ্যে জাতির পিতার ভাস্কর্য্য যারা ভেঙ্গেছে তাদের বিচার করতে ব্যর্থ হলে ৭১‘র মত আমরা আবারো স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে মাঠে নামবো। তারা আরো বলেন, পাকিস্থানী দোসর রাজাকার আল বদর,আল সামসদের এপ্রজন্মের পেতাত্বাদের রুখে দিতে মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধু ও জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা পার্শ্বে মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। সমাবেশে বক্তব্য রাখেন,মুক্তিযোদ্ধা লীগের সাধারন সম্পাদক আজিজুল হক মন্ডল,সহ-সভাপতি(১) মো: হানিফ মিয়া আকন্দ,সহ:সাধারন সম্পাদক মো: মজির উদ্দীন,সাংগঠনিক সম্পাদক মো: আব্দুস সামাদ ও অর্থ বিষয়ক সম্পাদক মো: সাইফুল ইসলাম প্রমুখ।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে বঙ্গবন্ধু ও তার পরিবারের জন্য মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net