1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নানা কর্মসূচির মধ্য দিয়ে সীমিত পরিসরে নরসিংদীতে মহান বিজয় দিবস পালন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পথিকদের বিশুদ্ধ পানির জন্য কালির বাজারে নলকূপ উদ্বোধন করেন জামায়াতে ইসলামী  মাগুরার শ্রীপুরে দূর্গাপুজায় মদপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু মাগুরায় সাকের হত্যার বিচারের দাবিতে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন বাংলাদেশ ট্যুরিস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আমজাদ, মহাসচিব তারেক ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিতের নির্দেশ আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার লংমার্চ করে অশান্তি সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: এ্যানি মাগুরার শ্রীপুরে মাদক ও সন্ত্রাস বিরোধী র‍্যালি অনুষ্ঠিত সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ঝরল ২ প্রাণ, আহত দুই বাংলাদেশি মাগুরায় যুবদল নেতা শাকের হত্যায় মামলা দায়ের, আটক-২

নানা কর্মসূচির মধ্য দিয়ে সীমিত পরিসরে নরসিংদীতে মহান বিজয় দিবস পালন

সফিকুল ইসলাম রিপন,নরসিংদী:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ২৯৭ বার

নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় সীমিত পরিসরে মহান বিজয় দিবস পালন করেছে নরসিংদী জেলা প্রশাসন, জেলা পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক ও সাংস্কৃতিকিক সংগঠন। আজ বুধবার সূর্যোদয়ের সাথে সাথে নরসিংদী মোসলেহ্ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে ৩১বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের সুচনা করা হয়। সকাল সাড়ে ৬টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ স্মৃতি ফলকে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারসহ মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো।
পরে সকাল ৮টার দিকে নরসিংদী সার্কিট হাউজে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে বিজয় দিবসের কর্মসূুচির সূচনা করা হয়। এসময় জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, ব্যবসায়ী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net