1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে দিনাজপুর শ্রমিক লীগের বিক্ষোভ মিছিল - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পথিকদের বিশুদ্ধ পানির জন্য কালির বাজারে নলকূপ উদ্বোধন করেন জামায়াতে ইসলামী  মাগুরার শ্রীপুরে দূর্গাপুজায় মদপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু মাগুরায় সাকের হত্যার বিচারের দাবিতে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন বাংলাদেশ ট্যুরিস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আমজাদ, মহাসচিব তারেক ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিতের নির্দেশ আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার লংমার্চ করে অশান্তি সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: এ্যানি মাগুরার শ্রীপুরে মাদক ও সন্ত্রাস বিরোধী র‍্যালি অনুষ্ঠিত সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ঝরল ২ প্রাণ, আহত দুই বাংলাদেশি মাগুরায় যুবদল নেতা শাকের হত্যায় মামলা দায়ের, আটক-২

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে দিনাজপুর শ্রমিক লীগের বিক্ষোভ মিছিল

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ২৮৬ বার

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ও ধর্মীয় উম্মাদনা সৃষ্টিকারী উগ্র সাম্প্রদায়িক স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা গ্রহণ ও দ্ষ্টৃন্তমূলক শাস্তির াবীতে জাতীয় শ্রমিক লীগ দিনাজপুর জেলা শাখা শহরে বিক্ষোভ মিছিল করেছে।

৬ ডিসেম্বর রোববার দিনাজপুর শহরের সিএসডি খাদ্য গুদাম সংলগ্ন জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার কার্যালয় থেকে কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ও ধর্মীয় উম্মাদনা সৃষ্টিকারী উগ্র সাম্প্রদায়িক অপশক্তি স্বাধীনতা বিরোধী পাকিস্তানী প্রেতাত্মাদের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তির াবীতে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

বিক্ষোভ মিছিল শেষে জাতীয় শ্রমিক লীগ দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. তরিকুল ইসলাম এর সভাপতিত্বে জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন বলেন, আমরা সবাই জানি ভাস্কর্য একটি জাতির ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম স্মারক। হাজার বছরের লড়াই-সংগ্রামের বীরত্বগাঁথা এবং শ্রেষ্ঠ মনীষীদের অবদানকে নতুন প্রজন্মের পরম্পরায় জীবন্ত করে রাখা।

এই ভাস্কর্য নির্মাণের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক বা বিরোধ নেই। হাজার বছরের মুসলিম সভ্যতার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব বিশ্বের অনেক ইসলামি দেশগুলোতে সংস্কৃতির নানা উপস্থাপনের মধ্যে ভাস্কর্য অন্যতম প্রধান হিসেবে স্থান করে আছে। ধর্মের অপব্যখ্যা দিয়ে যারা ভাস্কর্যকে ইসলামবিরোধী বলে সাধারণ ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করছেন-তারা কি অপরাপর ইসলামিক দেশগুলোর দিকে একবার তাকিয়ে দেখেছেন?

তিনি কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরকারীদের ও ধর্মীয় উম্মাদনা সৃষ্টিকারী উগ্র সাম্প্রদায়িক অপশক্তি স্বাধীনতা বিরোধী পাকিস্তানী প্রেতাত্মাদের কঠোর হস্তে মনসহ অবিলম্বে আইনি ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি নূর ইসলাম, শামীম আক্তার, খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর মান্নান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সহরাব হোসেন, প্তর সম্পাক মঞ্জুরুল হাসান সানু, অর্থ বিষয়ক সম্পাদক গোলাম সারওয়ার, আইন ও র কাষাকষি বিষয়ক সম্পাক শীব প্রসাদ াস, শিক্ষা, সাহিত্য ও গবেষণা সম্পাক শংকর দাস, সহ-সম্পাক মোকাররম হোসেন হিটলার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net