1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেখ হাসিনার নেতৃত্বেই দেশে গণতন্ত্রের যাত্রা অব্যাহত আছে-এমপি মিলন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১ 

শেখ হাসিনার নেতৃত্বেই দেশে গণতন্ত্রের যাত্রা অব্যাহত আছে——-এমপি মিলন

নিজস্ব প্রতিবেদক, নইন আবু নাঈমঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ২৫৭ বার

কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য ও বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য অ্যাডঃ আমিরুল আলম মিলন বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বেই দেশে গণতন্ত্রের যাত্রা অব্যাহত আছে। জাতীর পিতার ভাস্কর্য ভেঙ্গে উন্নয়নের এ ধারা নস্যাৎকারী বিএনপি জামায়াত চক্রান্ত মুক্তিযোদ্ধারা সফল হতে দেবেনা। শুক্রবার সকালে বাগেরহাটের শরণখোলায় হানাদারমুক্ত দিবস পালন উপলক্ষে আয়োজিত মুক্তিযুদ্ধের স্মৃতিচারন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

শরণখোলা উপজেলার কেন্দ্রিয় শহীদ মিনারে শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মৃতিচারন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজমল হোসেন মুক্তা।
স্মৃতিচারন অনুষ্ঠানের পূর্বে ছিল বিজয় র‌্যালী, শহীদ মুক্তিযোদ্ধাদের মাজার জিয়ারত, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্ত করা হয়।

সম্মানিত আতিথি হিসাবে উপস্থিত থেকে স্মৃতিচারন করেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাম্মেল হোসেন, মোঃ আফজাল হোসাইন, সুবেদার (অবঃ) আঃ গফ্ফার, হেমায়েত উদ্দিন বাদশা, এমএ খালেক খান, আবু জাফর জব্বার, আওয়ামীলীগ নেতা এম এ রশিদ আকন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সাবেক সভাপতি বাবুল দাস প্রমুখ।
প্রসঙ্গত উল্লেখ্য, ১৬ডিম্বের দেশ স্বাধীন হওয়ার পরও শরণখোলায় যুদ্ধ চলে আরো দুইদিন। টানা পাঁচদিনের সম্মুখযুদ্ধে পরাস্থ হয়ে পালিয়ে যায় রাজাকাররা। শেষ যুদ্ধে শহীদ হন পাঁচ বীর যোদ্ধা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net