1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধ ভাইয়ের হাতে ভাই খুন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে পুজা মন্ডপ পরিদর্শন করলেন ওয়াদুদ ভূঁইয়া মাগুরায় ‘আব্দুল মালেক বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্ট হাসপাতাল’-এর উদ্বোধন”গ্রামীণ স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত আন্তর্জাতিক বাজারে কমল সোনার দাম নকলায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎রাঙ্গাবালীতে ট্রলিং বোট বন্ধের দাবিতে জেলেদের মানববন্ধন মাগুরায় দারিয়াপুর ডিগ্রি কলেজে ‘আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাসের উদ্বোধন ফরিদপুরে মাদক কেনার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ছেলে আটক সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী আনোয়ারা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম সালাহউদ্দিনের মমতাময়ী মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের গভীর শোক রামপুরায় মাদকাসক্ত ভাড়াটিয়াকে বাসা ছাড়তে বলায় বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টা

সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধ ভাইয়ের হাতে ভাই খুন

শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ২৮৯ বার

সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের বককাচীর আঘাতে বড় ভাই নুরুজ্জামান জামান(৪০) খুন হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ইলারদী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ইলারদী গ্রামে দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধের জের ধরে ভাইদের মধ্যে মারামারি ঘটনা ঘটে।

এক পর্যায়ে ছোট ভাই খোকন বড় ভাই নুরুজ্জামানকে লোহার বককাঁচী দিয়ে আঘাত করলে সে গুরুত্বর আহত হয়। আহত বড় ভাই নুরুজ্জামানকে মুমুর্ষ অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহত বড় ভাই নুরুজ্জামান জামান (৪০) ইলারদী গ্রামের মহাব্বত মিস্ত্রীর বড় ছেলে। আহত ছোট ভাই খোকন মিয়াকে (৩৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় শনিবার মামলা নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net