1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাটহাজারীতে মহান বিজয় দিবস উদযাপন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে জামায়াতের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  খুটাখালীতে সবুজ পাহাড় নুরানী মাদরাসায় হিফজের সবক প্রদান অনুষ্ঠান ফাহিম সব্যসাচী’র অন্তরে অচিন পাখি’ বই নিয়ে কুমিল্লায় পাঠ প্রতিক্রিয়া  লাকসামে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীর আত্মহত্যা পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভোটের আগের রাতেই স্থগিত সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সরকারি রাস্তার জায়গা দখলের অভিযোগ, পাল্টা দাবি জমির মালিকের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার। ঈদগাঁওয়ে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক ইন্তেকাল করেছেন

হাটহাজারীতে মহান বিজয় দিবস উদযাপন

কে এম ইউছুফ :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ২৭১ বার

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস ব্যাপক উৎসাহ উদ্দিপনায় মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

বুধবার (১৬ ডিসেম্বর) ৩১বার তোপধ্বনির মাধ্যমে শুরু হওয়া দিনের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প অর্পণ করেন হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউএনও এবং ওসি।

সকাল ৮টায় হাটহাজারী পার্বতী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন, এবং হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলামকে সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম।

পরে বাংলাদেশ পুলিশ, ভিডিপি, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সালাম গ্রহণ শেষে শরীর চর্চা প্রদর্শন করা হয় সংক্ষিপ্তাকারে।

করোনাভাইরাস প্রাদূর্ভাবের কারণে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনার আলোকে এসব প্রোগ্রাম সিমিতকারে পালন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান।

এরপর মুক্তিযোদ্ধা সংসদ, হাটহাজারী মডেল থানা, হাটহাজারী পৌরসভা, উপজেলা ক্রীড়া সংস্থা, শেখ রাসেল শিশু পরিবার।

উপজেলা এবং পৌরসভা আওয়ামীলীগ, যুবলীগ উপজেলা এবং পৌর শাখা, উপজেলা এবং পৌর ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, শেখ রাসেল স্মৃতি সংসদ, চেতনা-৭১, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ।

বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, শহীদ জিয়া স্মৃতি সংসদ।

হাটহাজারী প্রেস ক্লাব, মানবাধিকার সাংবাদিক সংস্থা, হাটহাজারী সাংবাদিক সমিতি, হাটহাজারী সাংবাদিক ইউনিয়ন।

সামাজিক সংগঠন- জাগৃতি, জাগরণ, কামাল পাড়া যুব সংঘ, ঝিনুক ক্লাব, প্রকৃতি যুব সংঘ, ট্রাক শ্রমিক ইউনিয়ন, সিএনজি চালক সমিতি ইত্যাদি সংস্থা।

উপজেলা সদর এবং ইউনিয়নাধীন শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যক্তি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net