1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এমরুল করিম রাশেদ'র হাত ধরে রাঙ্গুনিয়ায় শেখ রাসেল ফুটবল একাডেমীর শুভ উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে মানব সেবা সোসাইটির উদ্যোগে দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ কোম্পানীগঞ্জে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় আহত ১  ঈদগাঁওয়ে সাধারন শিক্ষার্থীদের সম্মানে উপজেলা শিবিরের ইফতার মাহফিল নোয়াখালীর বসুরহাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান  শ্রমিকদের শৃঙ্খলা ও অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক দল সব সময় সোচ্চার থাকবে: মীর হেলাল এমপি ঈদগাঁওয়ে ইজিবাইক চুরি চক্রের মূল রহস্য উদঘাটন, গ্রেপ্তার-২ ধর্ম আলো বৌদ্ধ বিহারে অষ্ট পরিষ্কার দান ও সংঘদান উৎসব সম্পন্ন  স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের ঈদ উপহার বিতরণ ব্যক্তিস্বার্থ ভুলে দেশ ও জনস্বার্থে এক সাথে কাজ করার আহ্বান: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা  দেশের নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী

এমরুল করিম রাশেদ’র হাত ধরে রাঙ্গুনিয়ায় শেখ রাসেল ফুটবল একাডেমীর শুভ উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৫২৩ বার

মুহাম্মদ আশিক এলাহী,রাঙ্গুনিয়া,চট্টগ্রামঃ
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়’র মাননীয় মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র ব্যক্তিগত কর্মকর্তা ও উপজেলা আ’লীগের প্রচার প্রকাশনা সম্পাদক আলহাজ্ব এমরুল করিম রাশেদ’র হাত ধরে রাঙ্গুনিয়ায় শেখ রাসেল ফুটবল একাডেমীর শুভ উদ্বোধন হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেলে ঐতিহাসিক উপজেলার পোমরা উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়া ব্যক্তিত্ব আল হাছান মনজু’র পরিচালনায় উপজেলা কর্ণফুলী ক্রীড়া পরিষদের আহবায়ক আলহাজ্ব আহম্মদ আলী’র সভাপতিত্বে উদ্বোধক ছিলেন উপজেলা কর্ণফুলী ক্রীড়া পরিষদের প্রতিষ্টাতা আব্দুল করিম। তথ্যমন্ত্রীর ছোট ভাই, জাতীয় মৎস্য পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট খামারি ও চ্যানেল আই গ্রীনল্যাজ ব্যাংক মনোনীত পরিবর্তনের নায়ক খ্যাত আলহাজ্ব এরশাদ মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে ও বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন।

স্বাগত বক্তব্যে দেন রাঙ্গুনিয়া শেখ রাসেল ফুটবল একাডেমীর প্রতিষ্টাতা পৃষ্ঠপোষক আলহাজ্ব এমরুল করিম রাশেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন, জসিম উদ্দিন, কাউন্সিলর সেলিম উদ্দিন, জালাল উদ্দিন, জসিম উদ্দিন শাহ, জসিম উদ্দিন তালুকদার, ছৈয়দুল আলম, মাস্টার মুসলিম উদ্দিন, আমির হামজা, কাউছার নূর লিটন, হালিম আব্দুল্লাহ, বি.কে লিটন, প্রমুখ।

এসময় একাডেমীর কোচ হিসেবে ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুস সবুর’কে দায়িত্ব দেওয়া হয়।

উদ্বোধনের পর উপজেলা শেখ রাসেল ফুটবল একাডেমীর সৌজন্যেই শেখ রাসেল ফুটবল একাডেমী লাল দল বনাম শেখ রাসেল ফুটবল একাডেমী নীল দলের মাঝে ফুটবল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net