1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার তিন আরোহী নিহত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১ 

কিশোরগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার তিন আরোহী নিহত

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি: ছবিঃ bdnews24.com

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ২৩৩ বার

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তিনজন। তাৎক্ষণিকভাবে তাঁদের কারও পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার দুপুরে ভৈরব-ময়মনসিংহ মহাসড়কের নয়হাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মোছা. সুমাইয়া বলেন, আহত তিনজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। ওই দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

আহত তিনজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। ওই দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

ভৈরব হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে অটোরিকশাটি কিশোরগঞ্জের নিকলী উপজেলা থেকে ছেড়ে আসে। এটি ভৈরব যাচ্ছিল। অটোরিকশাটিতে চালকসহ ছয়জন ছিলেন। বেলা দেড়টার দিকে অটোরিকশাটি নয়াহাটি পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে এটির সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশাটি ছিটকে দূরে পড়ে যায়। ট্রাকটি কিছু দূরে গিয়ে থেমে যায়। ঘটনাস্থলে অটোরিকশার আরোহীদের মধ্যে ২২ থেকে ২৫ বছর বয়সী এক তরুণ নিহত হন। অটোরিকশার বাকি পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে ৫০ থেকে ৫৫ বছর বয়সী দুই ব্যক্তি মারা যান। তাঁরা দুজনই পুরুষ।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান বলেন, ট্রাকটি খালি ছিল। এটির চালক পালিয়ে গেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net