1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জহিরুল বাবুসহ সাংবাদিকদের ওপর হামলায় ডিইউজের নিন্দা ও প্রতিবাদ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১ 

জহিরুল বাবুসহ সাংবাদিকদের ওপর হামলায় ডিইউজের নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ২৩০ বার

কুমিল্লায় ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের উপ-নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক জহিরুল হক বাবুসহ অনান্য গনমাধ্যম কর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন(ডিইউজে)।

ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দিদারুর আলম দিদার এক বিবৃতিতে সংগঠনের সদস্য জহিরুল হক বাবুসহ অন্য সাংবাদিকদের ওপর পেশাগত দায়িত্ব পালনকালে হামলার ঘটনায় তীব্র ও প্রতিবাদ জানান।

এক বিবৃতিতে নেতৃবৃন্দ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের উপ-নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

কুমিল্লায় ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের উপ-নির্বাচনে পেশাগত দায়িত্ব পালন করতে গেলে প্রকাশ্যে সন্ত্রাসী হামলায় চার সাংবাদিক মারাত্মক জখম হয়েছে। জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের উপ-নির্বাচনি দায়িত্বপালনকালে দুর্বৃত্তদের হামলায় চার সাংবাদিকসহ সাতজন আহত হওয়ার এ ঘটনা ঘটে। এসময় গাড়ি ভাংচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ১০ ডিসেম্বর সকাল ৯টায় ব্রাহ্মণপাড়া দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান।
আহত সাংবাদিকরা হলেন—সারাদেশ ডট নেট এর প্রতিনিধি জহিরুল হক বাবু, মাইটিভির ক্যামেরা পারসন আবদুস সালাম,জাগরণী টিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান আশিক। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের এজেন্ট কিশোর সরকার, মনির হোসেনের মাথা ও ঘাড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

চিকিৎসক ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মবিন জানান, চারজন সাংবাদিককে চিকিৎসা দেওয়া হয়েছে। আশিকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুমিল্লা মেডিক‌্যাল কলেজ হসপিটালে পাঠানো হয়েছে।
ওসি নাজমুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এ ব‌্যপারে পরে বিস্তারিত জানানো হবে।

ঘটনার পর কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর ও পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শনে আসেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net