1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঢালুয়া ইউপির মোগরায় রাত্রিকালীন ব্যাডমিন্টন খেলার উদ্বোধন করেন বাছির চেয়ারম্যান - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত  নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়  পথশিশু ফাউন্ডেশন উদ্যাগে গাইবান্ধায় নতুন ঘর উপহার পেল অসহায় দু’টি পরিবার ঈদগাঁওয়ে পায়ে শিকল পরা মানসিক রোগীকে উদ্ধার কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা  মোদিকে তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা বাঁশখালীর এমপি’র বিরোদ্ধেও অভিযোগবক্স বসানো হবে- জহিরুল ইসলাম এমপি সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

ঢালুয়া ইউপির মোগরায় রাত্রিকালীন ব্যাডমিন্টন খেলার উদ্বোধন করেন বাছির চেয়ারম্যান

মুহাম্মদ মাছুম বিল্লাহ,স্টাফ রিপোর্টারঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ৩৮০ বার

নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের মোগরা ফ্রেন্ডস সোসাইটির উদ্যোগে রাত্রিকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করা হয়। আজ ১২নং ঢালুয়া ইউনিয়নের চেয়ারম্যান,ঢালুয়া তথা পুরো নাঙ্গলকোট উপজেলা মাটি ও আপামর জনগণের বলিষ্ঠ কণ্ঠস্বর জনাব নাজমুল হাসান ভূঁইয়া বাছির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টূর্ণামেন্ট এর উদ্বোধন করেন।

এছাড়াও আজকের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ঢালুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মফিজুর রহমান (হক), ঢালুয়া ১নং ওয়ার্ড এর মেম্বার জনাব অহিদুর রহমান অহিদ,বাহরাঈনস্থ যুবলীগ এর সহ সভাপতি জনাব মহিন জনি, বীর মুক্তিযোদ্ধা জনাব হাবিবুর রহমান, জনাব আফজাল মেম্বার,কাজী স্বপন, জনাব বাবলু,জনাব এম এ বাহার মিয়াজী, জনাব আলী হোসেন টিপু সহ অনেক নেতাকর্মী ও এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আজকের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রামস্থ নাঙ্গলকোট সমিতির অর্থ সম্পাদক জনাব হাজী মীর আহমদ সাহেব।

প্রধান অতিথির বক্তব্যে জনাব নাজমুল হাসান ভূঁইয়া বাছির বলেন, বর্তমান যুবসমাজ যে হারে নেশার দিকে ঝুঁকছে, ভবিষ্যতে যুবসমাজকে খুঁজে পাওয়া যাবে না। তার জন্য খেলাধুলার বিশেষ প্রয়োজন রয়েছে। খেলাধুলার কোন বিকল্প নাই।

উদ্বোধনী খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেন তারা হলেন মাছিমপুর ব্যাডমিন্টন একাদশ বনাম নাঙ্গলকোট অনলাইন ক্লাব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net