1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে বিজয় দিবসে প্রাক্তন ছাত্র পরিষদের শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু  বন্যায় ভেঙেছে সাতকানিয়ার সড়ক নেটওয়ার্ক, সংস্কারে প্রয়োজন ৩০ কোটি টাকা বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার আহ্বান, নবীনগরে উদ্বোধন করলেন এমপি কর্ণফুলীতে গরু চুরি, মাদক ও বিদ্যালয়ে চুরির ঘটনায় উদ্বেগ আইন-শৃঙ্খলা সভায় টহল জোরদারসহ একাধিক নির্দেশনা ঈদগাঁওয়ে দ্রুতগামী ট্রাক চাপায় শিশু নিহত পারিবারিক কলহের জের লাকসামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাগুরায়  ভাই ভাই বেকারীকে ৬০ হাজার টাকা জরিমানা ও দোকান বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  তরুণ রেস্টুরেন্ট উদ্যেক্তা এস. আলম আলভির উদ্যাগে শহরে প্রথম প্যান এশিয়ান রেস্টুরেন্ট ‘নাযা’ প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

তিতাসে বিজয় দিবসে প্রাক্তন ছাত্র পরিষদের শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ২৩৬ বার

“কল্যাণের লক্ষ্যে আমরা একসাথে” এই শ্লোগানে কুমিল্লা তিতাস উপজেলার মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন “প্রাক্তন ছাত্র পরিষদ” এর পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১২ টায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ আল মামুন সরকার ছোটন।

সাধারণ সম্পাদক মোঃ সোলেমান হাসান সালমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি মোঃ ইকবাল হোসেন, সহ সভাপতি, কবি ও সংগঠক মোঃ আহমেদ উল্লাহ, সমন্বয়ক গাজী মোঃ শ্যামল হোসেন, মুখপাত্র ও যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জন চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক হালিম সৈকত, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার ও সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান খন্দকার বাবু প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল খান, ধর্ম বিষয়ক সম্পাদক রিপন হাসান নিপু, সহ অর্থ সম্পাদক মেহেদী হাসান দুলাল মুন্সী, ডাঃ শংকর সূত্রধর, সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়াল রবি, জাহিদ হাসান প্রলয়, প্রচার সম্পাদক জুয়েল রানা ও সহ শিক্ষা বিষয়ক সম্পাদক আবুল কাশেম মাষ্টার প্রমূখ।

এর আগে ফিতা কেটে নতুন অফিস উদ্বোধন করেন সভাপতি আল মামুন সরকার ছোটন ও অন্যান্য নেতৃবৃন্দ। সবশেষে মাছিমপুর আর আর ইনস্টিটিউশন এর বিভিন্ন শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য বিতরণের লক্ষ্যে গ্রাম ভিত্তিক উপ-কমিটির হাতে শীতের উপহার সোয়েটার তোলে দেন উপস্থিত নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net