1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু  বন্যায় ভেঙেছে সাতকানিয়ার সড়ক নেটওয়ার্ক, সংস্কারে প্রয়োজন ৩০ কোটি টাকা বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার আহ্বান, নবীনগরে উদ্বোধন করলেন এমপি কর্ণফুলীতে গরু চুরি, মাদক ও বিদ্যালয়ে চুরির ঘটনায় উদ্বেগ আইন-শৃঙ্খলা সভায় টহল জোরদারসহ একাধিক নির্দেশনা ঈদগাঁওয়ে দ্রুতগামী ট্রাক চাপায় শিশু নিহত পারিবারিক কলহের জের লাকসামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাগুরায়  ভাই ভাই বেকারীকে ৬০ হাজার টাকা জরিমানা ও দোকান বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  তরুণ রেস্টুরেন্ট উদ্যেক্তা এস. আলম আলভির উদ্যাগে শহরে প্রথম প্যান এশিয়ান রেস্টুরেন্ট ‘নাযা’ প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

মানিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ২৫৭ বার

মানিকছড়ি উপজেলাধীন বাটনাতলী ইউনিয়নের অন্তর্গত গোরখানা খাল থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে মো. ইকবাল হোসেন (২৯) ও মো. সফিকুল ইসলাম (৪৮) নামের দুই অবৈধ বালু উত্তোলন কারীকে ভ্রাম্যমাণ আদালতে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট তামান্না মাহমুদ ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট রিফাত আসমা যৌথভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময়
গোরখানা খাল পাড়ে গেলে সেখানে গিয়ে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন চলমান রয়েছে দেখে অবৈধ বালু উত্তোলনকারী মো. মো. ইকবাল হোসেন ও মো. সফিকুল ইসলাম’কে ১ লক্ষ ১০ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট তামান্না মাহমুদ জানান, অবৈধ বালু উত্তোলন বন্ধে মানিকছড়িতে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত রয়েছে। এরপরেও কিছু অবৈধ বালু উত্তোলনকারী প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে এমন সংবাদের ভিত্তিতে বাটনাতলী ইউনিয়নের গোরখানা এলাকায় গিয়ে অবৈধ বালু উত্তোলনকারী মো. ইকবাল হোসেন ও মো. সফিকুল ইসলাম’কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ০৪ ধারার অপরাধে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net