1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়িতে মহান বিজয় দিবসে নানা শ্রেণি পেশার মানুষের শ্রদ্ধা নিবেদন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু  বন্যায় ভেঙেছে সাতকানিয়ার সড়ক নেটওয়ার্ক, সংস্কারে প্রয়োজন ৩০ কোটি টাকা বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার আহ্বান, নবীনগরে উদ্বোধন করলেন এমপি কর্ণফুলীতে গরু চুরি, মাদক ও বিদ্যালয়ে চুরির ঘটনায় উদ্বেগ আইন-শৃঙ্খলা সভায় টহল জোরদারসহ একাধিক নির্দেশনা ঈদগাঁওয়ে দ্রুতগামী ট্রাক চাপায় শিশু নিহত পারিবারিক কলহের জের লাকসামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাগুরায়  ভাই ভাই বেকারীকে ৬০ হাজার টাকা জরিমানা ও দোকান বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  তরুণ রেস্টুরেন্ট উদ্যেক্তা এস. আলম আলভির উদ্যাগে শহরে প্রথম প্যান এশিয়ান রেস্টুরেন্ট ‘নাযা’ প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

মানিকছড়িতে মহান বিজয় দিবসে নানা শ্রেণি পেশার মানুষের শ্রদ্ধা নিবেদন

মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৩০৫ বার

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচীর আয়োজন করেছে মানিকছড়ি উপজেলা প্রশাসন। সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনি ও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনাসহ নানা আয়োজনে সর্বোস্তরের জনগণের অংশগ্রহণে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে থানা পুলিশ কর্তৃক তোপধ্বনি ও স্বাস্থ্যবিধি মেনে মানিকছড়ি উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ড, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠন, শিক্ষক সমিতি, উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠন, মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রী কলেক, স্বেচ্ছাসেবী, সামাজিক ও ক্রীড়া সংগঠনসহ নানা শ্রেণি পেশার মানুষ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে শহীদ বেদিতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকলের জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সকাল ৮টায় রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীলিপ কুমার দে (ভা.), শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সফিউল আলম চৌধুরী, অফিসার ইনচার্জ আমির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা, ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বাবুল, জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দীন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণের স্বপ্নকে বাস্তাবায়ন করতে নিড়লসভাবে কাজ করে যাচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার দেশ প্রেম ও দেশাত্মবোধের কারণেই নিজস্ব অর্থায়নে আমরা পদ্মাসেতু নির্মাণ করে বিশ্বকে চমকে দিয়েছি। অথচ এখনো দেশবিরোধী কিছু কুচক্রী মহল নানা ষড়যন্ত্র করছে, এটা দুঃখজনক। ইচ্ছা করলেই বাঙ্গালী জাতির হৃদয় থেকে মুছে ফেলা যাবে না। যত ষড়যন্ত্রই হোক এদেশে জাতির পিতার সন্মান অম্লান হতে দেয়া হবে না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net