1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে মহান বিজয় দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু  বন্যায় ভেঙেছে সাতকানিয়ার সড়ক নেটওয়ার্ক, সংস্কারে প্রয়োজন ৩০ কোটি টাকা বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার আহ্বান, নবীনগরে উদ্বোধন করলেন এমপি কর্ণফুলীতে গরু চুরি, মাদক ও বিদ্যালয়ে চুরির ঘটনায় উদ্বেগ আইন-শৃঙ্খলা সভায় টহল জোরদারসহ একাধিক নির্দেশনা ঈদগাঁওয়ে দ্রুতগামী ট্রাক চাপায় শিশু নিহত পারিবারিক কলহের জের লাকসামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাগুরায়  ভাই ভাই বেকারীকে ৬০ হাজার টাকা জরিমানা ও দোকান বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  তরুণ রেস্টুরেন্ট উদ্যেক্তা এস. আলম আলভির উদ্যাগে শহরে প্রথম প্যান এশিয়ান রেস্টুরেন্ট ‘নাযা’ প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে মহান বিজয় দিবস পালিত

লাভলু শেখ,স্টাফ রিপোটার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ২৬৩ বার


মহান বিজয় দিবস-২০২০ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে যথাযথ ভাবে উদযাপনের লক্ষ্যে মুক্তিযুদ্ধের গৌরবময়দীপ্ত লালমনিরহাট জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্তৃক দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার মধ্যে বুধবার ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গণে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তোপধ্বনির পর পরই মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গণ, শহীদ মুক্তিযোদ্ধার নাম ফলক, রেলওয়ে গণকবরে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম, পুলিশ সুপার আবিদা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রবিউল ইসলাম, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক লালমনিরহাট সদর উপজেলা কমান্ডার আবু বক্কর সিদ্দিক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপনসহ অন্যান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন। অপরদিকে লালমনিরহাট জেলা বিএনপি, জেলা জাতীয় পাটি, জেলা জাসদ, বিভিন্ন কমঁসূচীর মধ্যদিয়ে পালন করেন। এছাড়া জেলা জামায়াত এর অামীর অাতাউর রহমানের উদ্দোগে দোয়ামাহফিল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার উদ্দোগে জেলা কাযাঁলয়ে অালোচনা সভা ও দোয়ামাহফিল অনুষ্টিত হয়েছে। এসময় উপস্হিত ছিলেন জেলা সেক্রেটারী মোঃ শফিউল্লাহ মাহমুদী, জেলা সাংগঠনিক সম্পাদক অালহাজ্জ মোঃ মোকছেদুল ইসলাম,উপদেষ্টা মোঃ অামিনুল ইসলাম,পৌর সেক্রেটারী মোঃরমজান অালী ও মোঃ তুহিন বাবু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net