1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সন্দেহ প্রবণতা ও প্ররোচনায় রিন্টু-চন্দ্রিকার সংসারে অশান্তি মিথ্যা অভিযোগ দিয়ে মানহানি ও হয়রানির অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আ’লীগ ছেড়ে বিএনপিতে যোগদিয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা খুটাখালী বিএনপির কাউন্সিল ও সম্মেলনে  সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা তৃণমূল রাজনীতির পরীক্ষিত সৈনিক মোঃ ফরিদুল ইসলাম জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩

সন্দেহ প্রবণতা ও প্ররোচনায় রিন্টু-চন্দ্রিকার সংসারে অশান্তি মিথ্যা অভিযোগ দিয়ে মানহানি ও হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ২৫২ বার

স্ত্রীকে মারধর,যৌতুক দাবী, হত্যার চেষ্টাসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান,প্রেমের সন্দেহ প্রবণতা থেকে মিথ্যা মনগড়া অভিযোগ করে উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে চন্দ্রিকা চাকমা। এটি বর্তমানে তার অভ্যাসে পরিণত হয়ে উঠেছে বলেও মন্তব্য তাদের।

এ সময় রিন্টুর সম্মানহানীসহ লোভের বসে পরোচনার শিকার হয়ে চন্দ্রিকা মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার মিশনে নেমেছে বলে অভিযোগ করেন তার স্বামী রিন্টু চাকমা। স্থানীয় জনপ্রতিনিধিরা আরো জানান, চন্দ্রিকা ও তার স্বজনদের অভিযোগে বার বার বৈঠকের পর চন্দ্রিকার নিজের অপরাধের বিষয়গুলো সামনে আসতে শুরু করে।

ইচ্ছাকৃত ভাবে চন্দ্রিকা চাকমার নিজে গুইমারায় শশুরালয়ের বাড়ির পাশে থাকা ভাড়া বাসায় নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টার নাটক সাজানো,ঔষধ খেয়ে আত্মহত্যার প্রবণতা ও শশুর-শশুড়ির সাথে একই পরিবারে বসবাস না করে স্বামীকে আলাদা থাকতে চাপ-সৃষ্টি করে অশান্তি সৃষ্টি অভিযোগ করেন প্রতিবেশীরাও।

এ সময় হাফছড়ি ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড মেম্বার সুইমং মারমা বলেন, সম্প্রতিকালে রিন্টুর বিরুদ্ধে করা অভিযোগ সম্পুন্ন মিথ্যা। কারো সাথে কথা বললেই রিন্টুর স্ত্রী তার সাথে রিন্টুর প্রেমের সম্পর্ক আছে এমন সন্দেহ প্রবণতা থেকে সংসারে অশান্তি সৃষ্টি করে চন্দ্রিকা। বর্তমানে সে একের পর এক মিথ্যা অভিযোগের আশ্রয় নিচ্ছে। সামাজিক ভাবে রিন্টুর পরিবার সম্মানীয় এবং ভদ্র বলে তারা জানান।

হাফছড়ি ইউনিয়ন পরিষদের মহিলা সংরক্ষিত ৪,৫,৬ নং ওয়ার্ড মেম্বার হ্লামাপ্রু মারমা জানান, রিন্টু ও তার পরিবারের বিরুদ্ধে অনিত অভিযোগ সম্পূর্ণ বানোয়াট। এছাড়াও চাকমা সম্প্রদায়ে যৌতকের কোন প্রথা নেই। নিজের আত্মহত্যার নাটকের আড়ালে মিথ্যা অভিযোগ আনার কৌশলসহ চন্দ্রিকা উগ্র মেজাজি স্বভাবের বলে অভিযোগ করেন তিনি।

আমতলীপাড়া মৌজার মহিলা কার্বারী মাপ্রু মারমাও একই মন্তব্য করে বলেন, সংসার মানে মিলেমিশে সুখের জন্য কাজ করা। অথচ চন্দ্রিকা উগ্র মানসিকতার। নিজের ইচ্ছেমত সমাজ অবমাননা করে চলতে অভ্যস্থ সে। তাই চন্দ্রিকা নিজের খেয়াল খুশিমত মিথ্যা অভিযোগ এনে নিজের ফায়দা লুটার চেষ্টা করছে বলে মনে করেন তিনি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট (বর্তমানে জনপ্রশাসন মন্ত্রনালয়ে সহকারী সচিব) রিন্টু বিকাশ চাকমা জানান, যাকে ভালোবেসে সুখের আশায় ঘর বেধেও দীর্ঘ সময়েও সে কাঙ্খিত সুখ আসেনি তাদের সংসারে। চন্দ্রিকার তার কয়েকজন নিকট আত্মীয়র প্ররোচণায় মনগড়া ভিত্তিহীন অভিযোগ তুলে মোটা অঙ্কের অর্থ আদায়ে নতুন কৌশল করছে। সে ২০১৪ সালের ৩ জানুয়ারী নিজের গায়ে আগুন দিয়ে একটি নাটক তৈরী করাসহ বিভিন্ন ধরনের ভয়-ভীতি,আতঙ্ক সৃষ্টির অভিযোগ করেন তিনি। মুলত গল্প সাজাতে মিথ্যা মারধর,হত্যার চেষ্টা, যৌতুক দাবী ও নারী নির্যাতনের মিথ্যা অভিযোগে মামলা করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়াই তার মুল লক্ষ বলে অভিযোগ আনেন তিনি।

সে সাথে চন্দ্রিকা চাকমা উদ্দেশ্য প্রণোদিত ভাবে কাল্পনিক ঘটনার রূপ দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে মিথ্যা অভিযোগের বিষয়ে সুষ্ঠ তদন্ত করে সম্মানহানি ও ঘটনার সুষ্ঠ বিচার দাবী করেন রিন্টু বিকাশ চাকমা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net