1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আগামী ১৪ ফ্রেব্রুয়ারী লালমনিরহাট ও পাটগ্রাম পৌরসভা নির্বাচন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ

আগামী ১৪ ফ্রেব্রুয়ারী লালমনিরহাট ও পাটগ্রাম পৌরসভা নির্বাচন

লাভলু শেখ স্টাফ রিপোটার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৬ জানুয়ারি, ২০২১
  • ২৪২ বার

চতুর্থ ধাপে লালমনিরহাট ও পাটগ্রাম পৌরসভা নির্বাচন ২০২১ এর দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন এর দিনক্ষণ ঘোষণা হওয়াতেই লালমনিরহাট ও পাটগ্রাম পৌরসভা এলাকার সম্ভাব্য মেয়র ও কাউন্সিলার পদে নির্বাচনে আগ্রহীদের ছবিসহ দোয়া প্রার্থীর শুভেচ্ছার পোস্টার এখন শোভা পাচ্ছে বিভিন্ন মোড়ে মোড়ে এবং বন্দর- শহরে । আর এ পোস্টারের মাধ্যমেই নির্বাচনে আগ্রহী সম্ভাব্য মেয়র ও কাউন্সিলার প্রার্থীগণ তাদের আত্মপ্রকাশ ঘটিয়েছেন। লালমনিরহাট ও পাটগ্রাম পৌরসভায় গত নির্বাচন হয়েছে ২০১৫ সালের ৩০ ডিসেম্বর। সে হিসেব মতে, আসন্ন পৌরসভা সাধারণ নির্বাচন চলতি ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি অনুষ্টিত হবে। তবে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনে অংশগ্রহণে আগ্রহীরা এখন আর ঘরে বসে নেই। তারা প্রতিনিয়তই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কুশল ও শুভেচ্ছা বিনিময় করছেন। সেই সাথে জনসংযোগ চলছে।

ভোটারদের নিকট তারা তাদের আগ্রহ প্রকাশ করার জন্য পোস্টারে নিজের ছবি ও শুভেচ্ছা বাক্য লিখে গোটা পৌরসভা এলাকা ভরে দিয়েছেন।

আসন্ন লালমনিরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন- বর্তমান মেয়র মোঃ রিয়াজুল ইসলাম রিন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন, জেলা যুবলীগের কোষাধ্যক্ষ রেজাউল করিম স্বপন, , জেলা বিএনপির​ মনোনীত প্রার্থী সাবেক মেয়র মোশারফ হোসেন রানা, জেলা বিএনপির সাহিত্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. মজমুল হোসেন প্রামানিক, জাতীয় পাটির মনোনীত প্রার্থী সাবেক প্যানেল মেয়র এস এম ওয়াহিদুল হাসান সেনা।

আসন্ন পাটগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন- বর্তমান মেয়র শমসের আলী, এ কে এম মোস্তফা সালাউজ্জামান ওপেল, আব্দুল হামিদ, ওয়াজেদুল ইসলাম শাহীনসহ ডজনখানেক প্রার্থী। জেলার ২ পৌরসভার কাউন্সিলার মহিলা ও পুরুষসহ শতাধিক প্রার্থী পাড়া-মহল্লাহ ঘুরে বেড়াচ্ছেন জনগনের দ্বারে দ্বারে এবং বিভিন্ন প্রতিশ্রুতিও প্রদান করছেন। এবারে লালমনিরহাট পৌরসভায় ৪৭ হাজার ও পাটগ্রাম পৌরসভায় প্রায় ১৯ হাজার ভোটার রয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net