1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লায় মুখোমুখি হচ্ছে ঢাকা মোহামেডান বনাম সাঈফ স্পোর্টিং - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডিজিটাল সেবায় নতুন সম্ভাবনা নিয়ে কাজ করছে ক্রিয়েটিভ আইটি কর্ণার সিইও তরুণ উদ্যোক্তা তানবীন ফারুক মানিকছড়িতে বাজার শেড অবৈধ দখলমুক্তকরণ ও পুনঃস্থাপনের দাবীতে মানববন্ধন নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত শিক্ষক আটক ‘শেষ দেখে ছাড়ব’, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের চবিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরিফের মৃত্যু নোয়াখালীর হাতিয়ায় ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী 

কুমিল্লায় মুখোমুখি হচ্ছে ঢাকা মোহামেডান বনাম সাঈফ স্পোর্টিং

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ জানুয়ারি, ২০২১
  • ৩৪২ বার

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ধাপের খেলায় শুক্রবার কুমিল্লা ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম সাঈফ স্পের্টিং লিমিটেড। বিকেল আড়াইটায় খেলাটি উদ্বোধন করবেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।

বুধবার বিকেলে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের কনফারেন্স কক্ষে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা মোহামেডান এর হোম ভ্যেনু কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম। এখানে ১৩ টি দলের মোট ১৬টি খেলা অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল হাসান ফারুক রোমেন জানান, ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামকে হোম ভেন্যু হিসেবেই বেছে নিয়েছে।
প্রতিটি খেলা স্বাস্থ্যবিধি মেনেই অনুষ্ঠিত হবে। দর্শকদের জন্য টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।

এদিকে খেলা উপলক্ষে সারাদিনই অনুশীলন করেছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব ও সাঈফ স্পোর্টিং লিমিটেড।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net