1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বড়পুকুরিয়া কয়লা খনির কয়লা আত্মসাত মামলায় সাবেক ৭ এমডিসহ ২২ জনের জামিন না মঞ্জুর : কারাগারে প্রেরন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক?

বড়পুকুরিয়া কয়লা খনির কয়লা আত্মসাত মামলায় সাবেক ৭ এমডিসহ ২২ জনের জামিন না মঞ্জুর : কারাগারে প্রেরন

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১
  • ৪৫০ বার

কয়লা চুরি মামলায় দিনাজপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের সাবেক ৭ এমডিসহ ২২ জনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেছে আদালত।

১৩ জানুয়ারী বুধবার দুপুরে দিনাজপুরের স্পেশাল জজ আদালতের বিচারক মাহমুদুল করিম তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন। এই ২২জন কর্মকর্তা উচ্চ আদালতের অন্তবর্তীকালীন জামিনে ছিলেন। দুদকের করা মামলার সাবেক ৭জন এমডিসহ ২২জন কর্মকর্তা আদালতে জামিনের জন্য আদালতে উপস্থিত হয়। আদালত সেই জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করে,বুুধবার উক্ত আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

চার্জশিটে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ২০০৬ সালের জানুয়ারি থেকে ২০১৮ সালের ১৯ জুলাই পর্যন্ত (মেয়াদে) ঘাটতিকৃত ১ লাখ ৪৩ হাজার ৭২৭.৯৯ মেট্রিক টন কয়লা আত্মসাতে জড়িত। যার বাজার মূল্য ২৪৩ কোটি ২৮ লাখ ৮২ হাজার ৫০১ টাকা। আসামিরা দন্ডবিধির ৪০৯/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে তদন্তে প্রমাণিত হয়েছে।

চার্জশীটের ভিত্তিতে যাদের নামে গ্রেফতারী পরায়ানা জারী করা হয়েছে তারা হলেন- বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির সাবেক সাতজন যথাক্রমে মোঃ মাহবুবুর রহমান, মোঃ আবদুল আজিজ খান, প্রকৌশলী খুরশীদুল হাসান, প্রকৌশলী কামরুজ্জামান, মোঃ আমিনুজ্জামান, প্রকৌশলী এসএম নুরুল আওরঙ্গজেব ও প্রকৌশলী হাবিব উদ্দিন আহমেদ।

দূর্নীতিদমন কমিশনের পিপি আমিনুর রহমান জানান,দিনাজপুরের স্পেশাল জজ আদালতের বিজ্ঞ বিচারক এই মামলায় উভয় পক্ষের শুনানী শেষে জামিন না মঞ্জুর করে আসামীদের কারাগারে প্রেরনের নির্দেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net