1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় স্বাধীনতা বিরোধীদের অপতৎপরতায় ‍মাইনাস টলারেন্স - নবাগত পুলিশ সুপার জহিরুল ইসলাম - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর

মাগুরায় স্বাধীনতা বিরোধীদের অপতৎপরতায় ‍মাইনাস টলারেন্স – নবাগত পুলিশ সুপার জহিরুল ইসলাম

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ জানুয়ারি, ২০২১
  • ২৫৬ বার

মাগুরায় মৌলবাদি ও স্বাধীনতা বিরোধীদের অপতৎপরতার বিষয়ে জিরো টলারেন্স এর জায়গায় মাইনাস টলারেন্স এর ঘোষণা দিয়েছেন জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম। ০৪ জানুয়ারী২০২১ সোমবার জেলা সদরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এ ঘোষনা দেন। এ সময় জেলার যে কোন প্রান্তে যুদ্ধাপরাধীদের দোসর মৌলবাদি অপশক্তির জঙ্গী তৎপরতার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য সাংবাদিকের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে জেলার আইন শৃংখলা উন্নয়নে পুলিশের কাজের সাথে সাংবাদিকদের বরাবরের মতই সম্পৃক্ত থাকায় ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, সাংবাদিকদের তথ্যনির্ভর লেখা ও সমস্যা তুলে ধরার মাধ্যমে তা সমাধানের পথ তৈরী হয়।

সকাল ১০টায় জেলা পুলিশ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো ইব্রাহীম, সহকারি পুলিশ সুপার আবির শুভ্র, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।বক্তারা জেলার আইন শৃংখলার অন্যতম হুমকি মাদক ও গ্রাম্য কাইজা মোবাবেলায় পুরো জেলাকে সিসি ক্যামেরার আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেন। একই সঙ্গে পূর্বতর্তী কর্মকর্তাদের ভাল কাজগুলি এগিয়ে নেয়ার আহবান জানান।

সভায় সাংবাদিকদের পক্ষ থেকে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, অধ্যাপক সাইদুর রহমান, এম এ হাকিম, অলোক বোস, শরীফ তেহরান টুটুল, রূপক আইচ, এড, মোখলেসুর রহমান, রাশেদ খান, আশিক রহমানসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net