1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে স্কুল ছাত্রী ছয় মাসের অন্তঃসত্তা, ধর্ষক গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান বৌদ্ধ সমিতির অভিষেক অনুষ্ঠানে এমপি কাজল হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে বৌদ্ধ ধর্ম সবসময় শান্তির শিক্ষা দেয় পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলার আহত স্বামী, স্ত্রী

চৌদ্দগ্রামে স্কুল ছাত্রী ছয় মাসের অন্তঃসত্তা, ধর্ষক গ্রেফতার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১
  • ২৪২ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে অষ্টম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রী ছয় মাসের অন্তঃসত্তা হওয়ার ঘটনায় ধর্ষক আলা উদ্দিনকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার বাতিসা ইউনিয়নের পূর্ব আটগ্রামের মৃত আলী আক্কাসের পুত্র।

মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার শেষে বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো: কামাল হোসেন। জানা গেছে, পূর্ব আটগ্রামের ওই স্কুল ছাত্রী তার ছোট বোনসহ গত বছরের ১৮ জুলাই আলা উদ্দিনের দোকানে কসমেটিকস্ কাজল কিনতে যায়। এরমধ্যে ছাত্রীর ছোট বোনকে একটি চুলের ব্যান্ড দিয়ে বের করে দেয়। এরপর দোকান ঘরের দরজা বন্ধ করে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। এছাড়াও আলাউদ্দিন নিজ বসত ঘরে নিয়ে ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে।

ঘটনার পর আলাউদ্দিন ছাত্রীকে প্রাণ নাশের হুমকি দেয়ায় সে এ বিষয়ে পরিবারের কাউকে কিছুই জানায়নি। পরে পেট ব্যাথা সহ ছাত্রীর শরীরে নানাবিধ সমস্যাসহ গত ১১ জানুয়ারি সোমবার তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার তাহমিনা আক্তার শেফাকে দেখানো হয়। পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তার ছাত্রীকে ২৪ সপ্তাহ ১ দিনের অন্তঃসত্তা বলে জানিয়ে দেয়। বিলম্বে ঘটনাটি জানতে পারার সাথে সাথে থানায় মামলা করেন ছাত্রীর বাবা আব্দুল কুদ্দুস। পুলিশ মামলা গ্রহণের কিছুক্ষণের মধ্যেই অভিযুক্ত ধর্ষক আলাউদ্দিনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার শেষে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net