1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জাবিদ আহসান সোহেল স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০২১ এর শুভ উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত  নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়  পথশিশু ফাউন্ডেশন উদ্যাগে গাইবান্ধায় নতুন ঘর উপহার পেল অসহায় দু’টি পরিবার ঈদগাঁওয়ে পায়ে শিকল পরা মানসিক রোগীকে উদ্ধার কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা  মোদিকে তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা বাঁশখালীর এমপি’র বিরোদ্ধেও অভিযোগবক্স বসানো হবে- জহিরুল ইসলাম এমপি সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

জাবিদ আহসান সোহেল স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০২১ এর শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১
  • ৩২৮ বার

গাজীপুরের টঙ্গী নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল শুক্রবার বাদ মাগরিব শহীদ আহসান উল্লাহ মাস্টার ইসলামী গ্রন্থাগারের উদ্যোগে জাবিদ আহসান সোহেল স্মৃতি উন্মুক্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২১ উদ্বোধন করা হয়েছে।

টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও শহীদ আহসান উল্লাহ মাস্টার ইসলামী গ্রন্থাগারের সভাপতি মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব আসাদুর রহমান কিরণ।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম. এ হায়দার সরকার, টঙ্গী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, টঙ্গী থানা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান কানন মোল্লা।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন জাবিদ আহসান সোহেল স্মৃতি উন্মুক্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতার আহ্বায়ক ফিরোজ মোহাম্মদ ও শহীদ আহসান উল্লাহ মাস্টার ইসলামী গ্রন্থাগারের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ শ্যামল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যুব সমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে হলে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। একজন ছেলে মেয়ে খেলাধুলায় নিমগ্ন থাকলে কখনো মাদকাসক্ত হতে পারবে না। যারা নিরলস পরিশ্রম করে জাবিদ আহসান সোহেল স্মৃতি উন্মুক্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করেছেন তাদেরকে সহযোগিতার আশ্বাস এবং ধন্যবাদ জানান অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net