ঢাকা   ০১:৫২:০৭ এএম, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিলে দল থেকে বহিষ্কার: হাফিজ ইব্রাহিম এমপি কোম্পানীগঞ্জে মাদরাসা দারুল আরকামে অভিভাবক সমাবেশ ও শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে : রাষ্ট্রপতি মাগুরায় লোকগানে নবান্ন উৎসব মাগুরায় জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত টঙ্গীতে পুলিশের পৃথক অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৮ সাড়ে তিন হাত বাঁশের লাঠি থেকে স্বাধীনতার সংগ্রাম: বাঙালির আত্মমর্যাদা ও আধিপত্যবিরোধী চেতনার ইতিহাস কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমেদ রুবেলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সুষ্ঠু তদন্ত দাবি সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা, সিলগালা ৫ সাতকানিয়ায় চার দিন ধরে নিখোঁজ কুবি শিক্ষার্থীর মা, সন্ধান চায় পরিবার

দিনাজপুরে নানান আয়োজনের মধ্যদিয়ে শোকাবহ ৬ জানুয়ারী পালিত

রফিকুল ইসলাম ফুলাল,দিনাজপুর প্রতিনিধি ঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৬ জানুয়ারি, ২০২১
  • ৩০৬ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শহীদ মুক্তিযোদ্ধা ও শহীদ স্মৃতি ফলকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, মুক্তযিুদ্ধের চেতনা সমুন্নত রাখার লক্ষ্যে শপথ গ্রহণ এবং আলোচনা সভার মধ্য দিয়ে শোকাবহ ৬ জানুয়ারি পালিত হলো দিনাজপুরে। মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মাত্র ২০ দিন পর ১৯৭২ সালের এই দিনে দিনাজপুর মহারাজা স্কুল ট্রানজিট ক্যাম্পে সংঘটিত এক ভয়াবহ বিস্ফোরণে প্রায় পাঁচশত বীর মুক্তিযোদ্ধা মঞদি হয়েছিলেন। বাংলাদেশের স্বাধীনতার পর এতবড় ট্র্যাজেডি আর কোথাও সংঘটিত হয় নাই।

শোকাবহ দিনটি স্মরণে ৬ জানুয়ারি স্মৃতি পরিষদ গতকাল সকালে পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সফিকুল হ ছুটু ও সাধারণ সম্পাদক সুলতান কামালউদ্দীন বাচ্চুর নেতৃত্বে প্রথমে চেহেলগাজীস্থ শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধীতে পরে মাহারাজা স্কুল প্রাঙ্গণে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে শ্রদ্ধাঞ্জলি দেয়। চেহেলগাজীস্থ মুক্তিযোদ্ধা সমাধী প্রাঙ্গণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে শপথ বাক্য পাঠ ও শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। শপথ বাক্য পাঠ করান সুলতান কামালউদ্দীন বাচ্চু। দোয়া পরিচালনা করেন সাংবাদিক লতিফুর রহমান। এই সময় জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি অ্যাডবোকেট মেহেরুল ইসলাম, রবীন্দ্র স্গংীত সম্মিলন পরিষদের আব্দুল আওয়াল খোকা, নাট্যাভিনেতা তরিকুল ইসলাম, পৌরসভার সাবেক কমিশনার আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে স্মৃতি পরিষদের উদ্যোগে দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় আলোচকগণ অভিমত প্রকাশ করেন যে, মুক্তিযুদ্ধের চেতনার কথা মুখে যত বলা হয়, বাস্তবে তার প্রতিফলন খুব কমই পাওয়া যায়। মুক্তিযুদ্ধের চেতনা এখন একটা পণ্যে পরিণত হয়েছে যা নিয়ে অনেকে ব্যবসা করছে।

৬ জানুয়ারি স্মৃতি পরিষদের সভাপতি সফিকুল হক ছুটুর সভাপতিত্বে সভায় আলোচনা করেন পরিষদের প্রতিষ্ঠতা আহ্বায়ক আজহারুল আজাদ জুয়েল, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, বীর মুক্তিযোদ্ধা এস কে এস ইলিয়াস আলী, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান. সিটি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, দিনাজপুর সরকারি কলেজের অধ্যাপক কবি আব্দুল জলিল, বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলী ছায়েদ, সিটি কলেজের সহযোগী অধ্যাপক নূরে আলম সিদ্দিকী, সম্মিলিত সাংস্কৃতিক জোট, দিনাজপুর এর সাধারণ সম্পাদক মো. রহমতুল্লাহ, গ্রুপ থিয়েটার ফেডারেশন, দিনাজপুর এর সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, দিনাজপুর কলামিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হামিদুল হক টিপু, কলামিষ্ট কায়ছার আলী, কবি তুষার শুভ্র বসাক, কবি ওয়াসিম আহমেদ শান্ত প্রমুখ। সভায় শহীদ মুক্তিযোদ্ধাদের নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন কবি বাসুদেব শীল। ষবা পরিচালনা করেন সুলতান কামালউদ্দীন বাচ্চু।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি