1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা নিয়ে সায়ীদ আবদুল মালিকের গান - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁয়ে ১৫০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক 

করোনা নিয়ে সায়ীদ আবদুল মালিকের গান

বিনোদন প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১
  • ৬০১ বার

প্রাণঘাতি করোনা ভাইরাসের দাপটে বিষে ভরা ছিল বিদায়ি ২০২০ সাল। জীবন ও মৃত্যুর মাঝামাঝি দাঁড়িয়ে থেকে প্রতি মূহুর্তেই আতংকে দিনাতিপাত করেছেন সারবিশ্বের মানুষ। আর মরণব্যধি করোনা নিয়ে এবার গান লিখেছেন সাংবাদিক ও সময়ের প্রতিশ্রুতিশীল গীতিকার সায়ীদ আবদুল মালিক। ‘করোনা করোনা ধরোনা ধরোনা আমি যে বড় অসহায়/ খোদার করুনা যাচি, করোনা থেকে বাঁচি/ তার রহম ছাড়া নেই কোন উপায়’। সময়োপযোগী এমন কথার গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন জীবনমুখী গানের শিল্পী আমিরুল মোমেনীন মানিক ও এস এ কিরণ। সঙ্গীতায়োজনে ছিলেন মুশফিক লিটু। সুর করেছেন এস এ কিরণ। বর্তমানে গানটির মিউজিক ভিডিওর নির্মাণ কাজ চলছে। ভিডিওর নির্মাণ শেষে খুব শিগগিরই শ্রুতিমধুর এই গানটি একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে বলে জানিয়েছে গীতিকার সায়ীদ আবদুল মালিক।

সম্প্রতি লং প্লে রেকর্ডিং স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটির অন্যতম গায়ক ও সুরকার এস এ কিরণ বলেন, রেকর্ডিংয়ের সময় যারা গানটি শুনেছে তারা সবাই প্রশংসা করেছে। যার কারণে মুক্তির পর গানটি ব্যাপক জনপ্রিয় হবে বলেই আমি আশাবাদ ব্যক্ত করছি। গায়ক আমিরুল মোমেনীন মানিক বলেন, অসাধারণ সুন্দর কথার সময়োপযোগী এমন একটি গান গাইতে পেরে খুবই ভালো লাগছে। রিলিজের পর এটি এই সময়ের একটি সেরা গানের কাতারে উন্নীত হবে বলেই আমি মনে করি।

করোনাকে আমাদের যাপিত জীবনে একটি কালো অধ্যায় উল্লেখ করে গীতিকার সায়ীদ আবদুল মালিক বলেন, প্রাণঘাতি করোনা আমাদের জীবন চলার পথকে থমকে দিয়েছে। বৈশ্বিক এই দূর্যোগে সারাবিশ্বের সকল সেক্টরই ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রতিদিন অগণিত মৃত্যুর মিছিলে বিশ্বের পরাশক্তির রাষ্ট্রগুলোও যখন কুপোকাত তখন ৫৬হাজার বর্গমাইলের ছোট্ট এই ভূ- খন্ডের প্রিয় স্বদেশও অসহায়। নির্দিষ্ট কোন চিকিৎসা ব্যবস্থা না থাকাতে মহান রাব্বুল আলামিনের করুনাই ছিল একমাত্র অবলম্বন। আর এই উপলব্ধি থেকেই গানটি লেখা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net