1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রশিক্ষণ শেষে ৩০ ক্ষুদে ফুটবলার পেলো সার্টিফিকেট - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত  নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়  পথশিশু ফাউন্ডেশন উদ্যাগে গাইবান্ধায় নতুন ঘর উপহার পেল অসহায় দু’টি পরিবার ঈদগাঁওয়ে পায়ে শিকল পরা মানসিক রোগীকে উদ্ধার কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা  মোদিকে তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা বাঁশখালীর এমপি’র বিরোদ্ধেও অভিযোগবক্স বসানো হবে- জহিরুল ইসলাম এমপি সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

প্রশিক্ষণ শেষে ৩০ ক্ষুদে ফুটবলার পেলো সার্টিফিকেট

কে এম ইউছুফ ::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১
  • ৩২৬ বার

জাতীয় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২০-২০২১ এর আওতায় চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক তত্ত্বাবধানে হাটহাজারী উপজেলায় অনুর্ধ-১৬ বছর বয়সী বালকদের মাসব্যাপি ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মোহাম্মদ রাশেদ এর সঞ্চালনায় হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ক্রীড়া অফিসার মনোরঞ্জন দে এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমীন।

এতে বিশেষ অতিথি ছিলেন- হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর।

উপস্থিত ছিলেন- সংস্থার নির্বাহী সদস্য শাহেদুল আলম শাহীন, তোফাজ্জ্বল হোসেন ফোরকান, বিজয় দে, সিরাজদ্দৌলা মেহেদী, হাটহাজারী খেলোয়াড় সমিতির সভাপতি সেলিম চৌধুরী মানিক, উপ সহ সভাপতি মো. রফিকুল আলম, সাধারণ সম্পাদক এম এ সালাম, স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক মো. হোসেন মেহেদী, উজ্জ্বীবন ক্লাবের সভাপতি মোহাম্মদ ফরিদ, ফুটবল কোচ মোহাম্মদ আলী, সহকারী কোচ মঞ্জু, সাহেদ, আবদুর রহিম, মুন্না প্রমুখ।

প্রশিক্ষণার্থী সকল খেলোয়াড়দেরকে জেলা ক্রীড়া অফিসের পক্ষে খেলার জার্সি ও কোর্স সম্পন্নের সার্টিফিকেট প্রদান করা হয়।
প্রশিক্ষণ গ্রহণকারী এক ক্ষুদে ফুটবলারের অভিভাবক বলেন- ‘ফুটবলপ্রেমী তরুণদের জন্য হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার এই আয়োজন আশা জাগিয়েছে, এই প্রশিক্ষনে অংশ নেয়া আমার সন্তান উৎফুল্ল, অভিভাবক হিসেবে আমরাও খুশি’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net