1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামে বিএনপির মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার

লাকসামে বিএনপির মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

এস এম শাহজালাল।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ জানুয়ারি, ২০২১
  • ৩২৬ বার

কুমিল্লার লাকসামে বিএনপি’র মেয়র প্রার্থী মো. বেলাল রহমান মজুমদারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রবিবার মনোনয়নপত্র বাছাইকালে মনোনয়নপত্রে সমর্থনকারীর স্বাক্ষর সঠিক না হওয়ার অভিযোগে তা বাতিল করা হয়।

নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.কে.এম সাইফুল আলম বিএনপি’র মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। মেয়র পদে দুই প্রার্থীর মধ্যে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক মো. আবুল খায়ের ভোট ছাড়াই পুনরায় মেয়র নির্বাচিত হতে চলেছেন।

মনোনয়ন বাছাইকালে কোন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি। একাধিক প্রার্থী না থাকায় নির্বাচনে ১, ২, ৩, ৪, ৮ ও ৯ জন ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ও ৩ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ভোট ছাড়াই নির্বাচিত হতে যাচ্ছেন। পৌরসভার ৫নং ওয়ার্ডে ২ জন, ৬নং ওয়ার্ডে ৬ জন ও ৭ জন ওয়ার্ডে দুইজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ১০ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের তারিখ নির্ধারণ করা হয়েছে।

শেষদিন পর্যন্ত ওই ওয়ার্ড সমূহের কোনটিতে একাধিক প্রার্থী থাকলে শুধুমাত্র সংশ্লিষ্ট ওয়ার্ডেই ৩০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net