1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোট মরহুম মমতাজুর রহমান স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু

নাঙ্গলকোট মরহুম মমতাজুর রহমান স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

মোঃ সাইফুল ইসলাম, নাঙ্গলকোট।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৪৬ বার

কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া মমতাজুল রহমান স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত ডাবল এল ই ডি কাপ নাইট শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন খেলা অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার সন্ধ্যায়।

উক্ত খেলায় সভাপতিত্ব করেন পেরিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান লিটন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির মজুমদার।

খেলা উদ্বোধন করেন শাহ আমানত হজ্ব কাফেলার পরিচালক ও পেরিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মাঈন উদ্দিন মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানব কল্যাণ সম্পাদক রেজাউর রহমান মজুমদার স্বপন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীরুল হক এমরান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল কাদের মোল্লা, নাঙ্গলকোট উপজেলা যুবলীগের সহ-সভাপতি আল মাহমুদ ভূঁইয়া বাবু, উপজেলা যুবলীগ সদস্য মাষ্টার ওবায়দুল্লাহ বাবলু,৫ন়ং ওয়ার্ড মেম্বার ও যুবলীগ সদস্য বাবুল গাজী,৪নং ওয়ার্ড মেম্বার শহীদ উল্লাহ,ঢাকার ব্যবসায়ী আহসান উল্লাহ মজুমদার, দক্ষিণ আফ্রিকা প্রবাসী জাহাঙ্গীর আলম দিদার,আরব আমিরাত প্রবাসী ওমর ফারুক হাজারী, বিশিষ্ট দানবীর মুরাদ প্রমূখ।

উক্ত খেলায় অংশগ্রহণ করেন পেরিয়া প্রবাসী কল্যাণ সোসাইটি বনাম যুগীপুকুরীয়া ক্রিকেট একাদশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net