1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে দিনাজপুরে ইয়াং টাইগার্স প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১‘র উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডিজিটাল সেবায় নতুন সম্ভাবনা নিয়ে কাজ করছে ক্রিয়েটিভ আইটি কর্ণার সিইও তরুণ উদ্যোক্তা তানবীন ফারুক মানিকছড়িতে বাজার শেড অবৈধ দখলমুক্তকরণ ও পুনঃস্থাপনের দাবীতে মানববন্ধন নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত শিক্ষক আটক ‘শেষ দেখে ছাড়ব’, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের চবিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরিফের মৃত্যু নোয়াখালীর হাতিয়ায় ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী 

মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে দিনাজপুরে ইয়াং টাইগার্স প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১‘র উদ্বোধন

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৭২ বার

মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে দিনাজপুরে ইয়াং টাইগার্স প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১‘র উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে । টুর্ণামেন্টের উদ্ধোধনী খেলায় ৪ রানে ইয়াং টাইগার্স হলুদ দল গোলাপী দলকে পরাজিত করেছে।

৮ ফেব্রুয়ারী সোমবার সকালে দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে ইয়়াং টাইগার্স ক্রিকেট একাডেমীর আয়োজনে ইয়াং টাইগার্স প্রিমিয়াম লীগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম সোহাগ ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মো: মতিউর রহমান মতি, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান পাটোয়ারী বাবু, বিশিষ্ট চিকিৎসক ডা: আসিফ ইকবাল হোসেন।

উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলোয়াড়রাই জাতি গঠনের হাতিয়ার, একজন ভালো খেলোয়াড় দেশের সুনাম বয়ে আনে,খেলোয়াড়রাই বিশ্বে দেশের পরিচিত ঘটায়। ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমীর প্রশিক্ষণার্থী খেলোয়ারদের নিয়ে গঠিত ইয়াং টাইগার্স লাল দল, ইয়াং টাইগার্স হলুদ দল, ইয়াং টাইগার্স সবুজ দল, ইয়াং টাইগার্স নীল দল ও ইয়াং টাইগার্স গোলাপী দল।

প্রথম দিনে ৩০ ওভারের খেলায় ৭ ইউকেট হারিয়ে ইয়াং টাইগার্স হলুদ দল ১৯৫ রান করে। দ্বিতীয়ার্ধে ইয়াং টাইগার্স গোলাপী দল ৯ উইকেট হারিয়ে ১৯১ রানে অল আউট হয়ে যায়।

একাডেমীর নিজস্ব খোলোয়াড় কে পাঁচটি দলে বিভক্ত করে এই খেলা অনুষ্ঠিত হচ্ছে । ইয়াং টাইগার্স দলের পরিচালক ও কোচ মো: মুরাদ খানের সার্বিক তত্বাবোধনে উদ্ধোধনী অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ধারাভাষ্যকার মো: রফিক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net