1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধার লক্ষ্মীপুরে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

গাইবান্ধার লক্ষ্মীপুরে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৪৪ বার

মাদকমুক্ত যুব সমাজ গড়ার লক্ষ্যে গাইবান্ধা সদর উপজেলার ঐতিহ্যবাহী ফুটবল খেলার মাঠে গত মঙ্গলবার বিকেলে এক প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। সংবাদকর্মী ময়নুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে খেলাটির আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও আওয়ামী মৎস্যজীবি লীগের জেলা সভাপতি নুর-এ হাবীব টিটন উভয় দলের প্রত্যেক খেলোয়াড়দের হাতে ‘পরিবেশ বান্ধব গাছ ও মেডেল’ তুলে দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহজাহান আলী প্রামানিক গিনি, আলীমুল আলীম আরাফাত আহাদ, সাবেক বিভাগীয় ক্রিকেটার আয়নুল হোসেন, সমাজকর্মী সবুজ মিয়া, ক্রিকেটার হামিদুর রহমান, বসুন্ধরা ফ্যান গ্রুপের জেলা সাধারন স¤পাদক রায়হান তামিম, ক্রিকেটার বিকাশ প্রমুখ। খেলাটি পরিচালনা করেন জুয়েল রানা ও রাব্বী। প্রধান অতিথী টিটন বলেন, সুস্থ বিনোদন ও খেলাধূলায় পারে যুব সমাজকে মাদকমুক্ত করতে। তাই পড়াশুনার পাশাপাশি সুস্থ বিনোদনের জন্য খেলাধুলায় বেশি করে যুব সমাজকে মনোনিবেশ করতে হবে।

উক্ত খেলায় অংশ গ্রহন করেন লক্ষ্মীপুর সেরা ক্রিকেট একাদশ বনাম দারিয়াপুর সেরা ক্রিকেট একাদশ। লক্ষ্মীপুর সেরা ক্রিকেট একাদশ ৪১ রানে দারিয়াপুর ক্রিকেট একাদশকে পরাজিত করে। টসে হেরে লক্ষ্মীপুর ক্রিকেট একাদশ ব্যাটিং এ নেমে নির্ধারিত ১৬ ওভার শেষে ৫ উইকেটের বিনিময়ে ২০১ রান সংগ্রহ করে। জয়ের লক্ষ্যে দারিয়াপুর ক্রিকেট একাদশ সবকটি উইকেট হারিয়ে ১৬০ রান করে। লক্ষ্মীপুর সেরা ক্রিকেট একাদশ দলের পক্ষে সর্বোচ্চ রান করে আনারুল ৬৫ ও বিশ্বজিৎ ৫৪। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন লক্ষ্মীপুর ক্রিকেট একাদশের সৌরভ। প্রীতি ম্যাচটি শুরু আগে লক্ষ্মীপুর আদর্শ বিদ্যানিকেতনের খুদে শিক্ষার্থীদের নিয়ে উভয় দলের খেলোয়াররা জাতীয় সংগীত পরিবেশন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net